News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুইয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বিদ্যুতের ছোবলে৷ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে৷ নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে৷ প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন৷ পরে তাকে বাঁচাতে গিয়ে অসাবধনতাবশত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ পরে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়৷ বিদ্যুৎ নিগমের কর্মীদের সহায়তায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ নিগমের বহু তার বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ এই ব্যপারে ব্যবস্থা নেওয়া উচিত নিগমের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top