News Flash

  • Home
  • Uncategorized
  • সুমিত্রা মহাজনের পৌরোহিত্যে গুয়াহাটিতে শুরু কমনওয়েলথ্ পার্লিয়ামেন্টারি কনফারেন্স
Image

সুমিত্রা মহাজনের পৌরোহিত্যে গুয়াহাটিতে শুরু কমনওয়েলথ্ পার্লিয়ামেন্টারি কনফারেন্স

গুয়াহাটি, ৮ অক্টোবর, (হি.স.) : গুয়াহাটিতে শুরু হয়েছে কমনওয়েলথ্ পার্লিয়ামেন্টারি কনফারেন্স। আজ সোমবার ৮ অক্টোবর সকালে বেলতলায় অবস্থিত অসম প্রশাসনিক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে সঙ্গে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেছেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এতে অংশগ্রহণ করেছেন উত্তর-পূর্বাঞ্চলের আট-সহ এগারো রাজ্য বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষরা।
এর পর সম্মেলনের কার্যক্রমণিকা শুরু হয়। মূল বক্তা সুমিত্রা মহাজন বলেন, উত্তরপূ্র্ব সরকারের কাছে সবসময়ই গুরুত্বপূৰ্ণ অঞ্চল, সংসদেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পূর্বোত্তরকে। উত্তর-পূর্বাঞ্চলকে ‘হাউস অব গড’ হিসেবে তাঁরা মানেন বলে প্রদত্ত ভাষণে বলেন লোকসভার অধ্যক্ষ মহাজন।
আজকের সম্মেলনে লোকসভার ‘এন ই উইং’ (নর্থ-ইস্ট উইং) শীর্ষক এক পর্বের উদ্বোধন করেছেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। তাই আজকের দিনটি উত্তর-পূর্বাঞ্চলের জন্য যথেষ্ট গুরুত্বপূৰ্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। সদ্যপ্ৰয়াত শিল্পী কিশোর গিরিকেও স্মরণ করেছেন লোকসভার অধ্যক্ষ। সুমিত্ৰা মহাজন বলেন, কিশোর গিরি যেমন বলেছিলেন, ‘উই নিড গান, নট গান’ (আমাদের সংগীত প্রয়োজন, বন্দুক নয়), তেমনই আমাদের সকলকে এই আদৰ্শ শিরোধার্য করেই এগিয়ে যেতে হবে। বলেন, প্ৰত্যেক নাগরিকের কিছু মৌলিক অধিকার থাকে। তবে এটাও মনে রাখতে হবে, অধিকারের পাশাপাশি আমাদের সকলের মৌলিক কৰ্তব্যও থাকে। এই বিষয়টি ভুললে চলবে না। অধিকার এবং কৰ্তব্যকে সমান্তরালভাবে প্ৰাধান্য দিতে হবে সবাইকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top