News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে অটো-রিক্সার চালককে নৃশংসভাবে কুপিয়ে খুন, অস্ত্র-সহ ধৃত দু’জন দুষ্কৃতী
Image

দিল্লিতে অটো-রিক্সার চালককে নৃশংসভাবে কুপিয়ে খুন, অস্ত্র-সহ ধৃত দু’জন দুষ্কৃতী

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): রাতের অন্ধকারে রাজধানীর রাজপথে চাঞ্চল্যকর-বাকরুদ্ধকর ঘটনা| অটো-রিক্সার চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে| দিল্লির কনট প্লেস-এলাকার ঘটনা| চাঞ্চল্যকর এই ঘটনায় দু’জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ| ধৃতদের নাম হল, করণ এবং বিট্টু| উভয়ের বাড়ি দক্ষিণপুরী এলাকায়| এই ঘটনায় আরও এক অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে| ধৃত দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়েছে|
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, রবিবার রাতে কনট প্লেস এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় একজন অটো-রিক্সা চালককে| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা অটো-রিক্সার যাত্রী ছিল| এই ঘটনার তদন্তে নেমে করণ এবং বিট্টু নামে দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে| উদ্ধার হয়েছে একটি অস্ত্র| এখনও অধরা আরও একজন দুষ্কৃতী| কি কারণে নৃশংসভাবে খুন করা হল অটো-রিক্সার চালককে, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top