News Flash

  • Home
  • Uncategorized
  • আরও দামি পেট্রোল-ডিজেল, রীতিমতো দুঃশ্চিন্তায় মধ্যবিত্ত
Image

আরও দামি পেট্রোল-ডিজেল, রীতিমতো দুঃশ্চিন্তায় মধ্যবিত্ত

নয়াদিল্লি ও কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): রোজই নতুন নজির গড়ছে পেট্রোল| দৌড়চ্ছে ডিজেলও| পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে| মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে সোমবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| রবিবারের তুলনায় সোমবার ফের বাড়ল জ্বালানির দাম| কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, সোমবার ২১ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২১ পয়সা বেড়ে সোমবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮৩.৮৭ টাকা এবং ২৯ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৫.৬৭ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮২.০৩ টাকা প্রতি লিটার এবং ৭৩.৮২ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮৭.৫০ টাকা প্রতি লিটার এবং ৭৭.৩৭ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| বাড়ছে তো বাড়ছেই, পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| বীতশ্রদ্ধ আম জনতার মুখে এখন একটাই প্রশ্ন, ‘পেট্রোল-ডিজেলের দাম ফের কবে নিম্নমুখী হবে?’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top