News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী তিন বছরের মধ্যে নির্মূল হয়ে যাবে মাওবাদীরা : রাজনাথ সিং
Image

আগামী তিন বছরের মধ্যে নির্মূল হয়ে যাবে মাওবাদীরা : রাজনাথ সিং

লখনউ, ৭ অক্টোবর (হি.স.) : আগামী তিন বছরের মধ্যে গোটা দেশ থেকে নির্মূল হয়ে যাবে মাওবাদীরা। এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

রবিবার উত্তরপ্রদেশের লখনউতে র‍্যাফের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে অসাধারণ কাজ করেছে সিআরপিএফ-এর জওয়ানরা। আগে মাওবাদীদের গুলিতে আমাদের জওয়ানরা প্রাণ হারাত। এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। নিরাপত্তা বাহিনী কঠর ভাবে মাওবাদীদের প্রতিহত করার ফলে গোটা দেশে এখন মাত্র ১০ থেকে ১২টি জেলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে মাওবাদীদের উপদ্রব। আগে এই সংখ্যাটি ছিল ১২৬। এই ভাবে যদি নিরাপত্তা বাহিনী কাজ করতে থাকে তবে আমি বলতে পারি যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই গোটা দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে মাওবাদীরা।

পাশাপাশি নিহত জওয়ানদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন, নিহত জওয়ানদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ ৫০লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল এক কোটি টাকা। টাকা দিয়ে মানুষের জীবনের মূল্য কোনওদিন মাপা যায় না বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top