News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
Image

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : ছুটির দিনেও উর্দ্ধ মুখী পেট্রোল ও ডিজেলের দাম। কিছুদিন আগেই জ্বালানি তেলের দাম ২টাকা ৫০পয়সা কমিয়ে দেশবাসীকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
রবিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮১টাকা ৮২পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৩টাকা ৫৩পয়সা। মুম্বইতে পেট্রোলের দাম ১৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাঁড়িয়েছে ৮৭টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম ৩১ পয়সা বেড়ে লিটার প্রতি দাঁড়িয়েছে ৭৭টাকা ০৬পয়সা। দক্ষিণ ভারতের চেন্নাইতে পেট্রোলের দাম ১৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৫টাকা ০৪পয়সা।
উল্লেখনীয়, আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিকে ইস্যু করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top