News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে বিজেপি সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করলেন রেলমন্ত্রী
Image

ছত্তিশগড়ে বিজেপি সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করলেন রেলমন্ত্রী

কবীরধাম, ৭ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রী রমন সিং-এর আমলে ছত্তিশগড় ঐতিহাসিক উন্নয়নের সাক্ষী থেকেছে। শনিবার ছত্তিশগড়ের কবীরধামের এক জনসভায় এমনই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে। রাজ্যজুড়ে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। এদিন রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সারা দেশে সব থেকে বেশি অবদান রয়েছে ছত্তিশগড়ের। ফলে গোটা দেশ বিদ্যুৎ পরিষেবায় উপকৃত হচ্ছে। রাজ্যের উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি এবং জনগণের আয় বাড়ানোর জন্য নিরলস ভাবে কাজ করে গিয়েছেন মুখ্যমন্ত্রী রমন সিং। সড়ক, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে।

রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের অবদানের কথা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, ছত্তিশগড়ের উন্নয়নের খাতে ইউপিএ-র আমলের তুলনায় ছয়গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। কেন্দ্র এবং রাজ্য সরকার ছত্তিশগড়ে রেল পরিষেবা আরও বেশি উন্নতির জন্য কাজ করে গিয়েছে। এর সুবিধাও পাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top