News Flash

  • Home
  • Uncategorized
  • স্বর্ণ সম্ভারে আগরতলায় প্রসেনজিৎ ও কৌশিক
Image

স্বর্ণ সম্ভারে আগরতলায় প্রসেনজিৎ ও কৌশিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ কয়েক ঘণ্টার জন্য আগরতলা এসে সাধারণ মানুষদের মাতিয়ে গেলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম

শনিবার স্বর্ণ সম্ভার উপলক্ষ্যে আগরতলায় প্রসেঞ্জিত ও কৌশিক গাঙ্গুলি৷ নিজস্ব ছবি৷

জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তথা সকলের প্রিয় বুম্বাদা৷ প্রতিষ্ঠিত গয়না প্রস্তুতকারক সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আমন্ত্রণে আজ শনিবার সন্ধ্যায় আগরতলা আসেন টলি অভিনেতা প্রসেনজিৎ এবং চিত্র পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়৷ প্রসেনজিৎ অভিনীত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়  পরিচালিত কিশোর কুমার জুনিয়র সিনেমার রিলিজ হবে আগামী কয়েকদিনের মধ্যে৷ এর প্রমো উপলক্ষ্যে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠিানের নতুন পণ্যের উদ্বোধন করতে আসেন তাঁরা৷

প্রসেনজিৎ এদিন আগরতলায় এসে সাধারণ মানুষের  প্রতি আহ্বান জানান, সিনেমা হল-এ গিয়ে বেশি করে বাংলা সিনেমো দেখার জন্য৷  তবেই  বাংলা সিনেমার উন্নতি করা সম্ভব৷ তাছাড়া ভাল মানের এবং বিগ বাজেটের বাংলা সিনেমা তৈরিও সমম্ভব হবে বলে জানান তিনি৷ পাশাপাশি তিনি বলেন, মানুষ পর থমে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতেন৷ মাঝে তো  প্রায় কমিয়ে দিয়েছিলেন৷ তবে এখন আবার মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে বড় পরদায় সিনেমা দেখা শুরু করেছেন৷ সেই সঙ্গে তিনি কথা দেন, আগামী কছুিদিনের মধ্যে তাঁদের নতুন সিনেমার সম্পূর্ণ ইউনিট নিয়ে আগরতলায় আসবেন৷ উপস্থিত দর্শকদের অনুরোধ প্রসেনজিৎ এদিন ‘‘এতো কাছে রয়েছো তুমি’’ গানের কয়েকটি কলি গেয়েও শোনান৷ অপরদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, আগামী দিনে ত্রিপুরার বিষয় নিয়েও বাংলা সিনেমা তৈরি হবে৷ এদিন প্রসেনজিৎকে দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল নজরকাড়া৷ অনুষ্ঠান শেষে রাতেই তাঁরা বিমানে করে কলকাতা ফিরে গিয়েছেন৷

এই অনুষ্ঠানে ভয়েস অব ত্রিপুরাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে৷ এদিন সংস্থার ডিরেক্টর রূপক সাহা বলেন, প্রতি বছরের মতো এবারও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে হাজির হয়েছে স্বর্ণ সম্ভার৷ ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দোকান খুলা থাকবে৷ স্বর্ণ সম্ভার উপলক্ষ্যে প্রচুর ডিজাইনের গয়না থাকবে শোরুমে৷ সংস্থার অন্যতম ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, শারদীয়া দূর্গোৎসব স্বর্ণ সম্ভারে নতুনভাবে সেজে উঠবে৷ কারণ, আধুনিক ডিজাইন নিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স রাজ্যবাসীর কাছে হাজির হয়েছে৷ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে প্রসেঞ্জিত এবং কৌশিক গাঙ্গুলিকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top