News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের উন্নয়ন নিয়ে আগরতলায় উৎসব
Image

বাংলাদেশের উন্নয়ন নিয়ে আগরতলায় উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ বাংলাদেশ গত কয়েক  বছরে অভূতপূর্ব উন্নতি করেছে৷ আগে আমি  বইপত্র পড়ে কিছু জেনেছিলাম৷ আজ এখানে এসে তা বিস্তারিতভাবে জানলাম৷ আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  হয়ে এই মন্তব্য করেছেন রাজ্যে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷

শনিবার বিকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বাংলাদেশ উৎসবের আয়োজন করা হয়৷ ফিতে কেটে এই উৎসবের সূচনা করেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ এই মেলায় তথ্য চিত্র এবং ভিডিও প্রদর্শণের মাধ্যমে বাংলাদেশের  বর্তমান  প্রধানমন্ত্রী শেখ হ াসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা তুলে ধরা হয়েছে৷ উদ্বোধনের পর উপমুখমন্ত্রী মেলা চত্বর ঘুরে দেখে নিজের মতামত ব্যক্ত করেছেন৷ তিনি  বলেন, ত্রিপুরা রাজ্যে বহু পুরাতন একটি জুটমিল রয়েছে৷ কিন্তু তা দীর্ঘ দিন ধরে লোকসানে চলছে৷ অথচ বাংলাদেশ জুট শিল্পের অবস্থান খুব ভাল৷ তাই ত্রিপুরার জুটশিল্পকে লাভমুখি করে তুলতে বাংলাদেশের পরামর্শ নেওয়া যেতে পারে৷ পাশাপাশি তিনি অন্যান্য ব্যপারেও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা কে রন৷

এদিনের অনুষ্ঠানে সহ কারী  হাইকশিনার মহম্মদ শেখাওয়াত হোসেন, প রথম সচিব মহম্মদ জাকির হোসেন ভুইয়াঁ এবং দ্বিতীয় সচিব মহম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন৷ পরে রবীন্দ্র ভবনে  ভারত এবং বাংলাদেশের শিল্পীরা বাউল সঙ্গীত পরিবেশন করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top