News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের ম্যাচে সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
Image

একদিনের ম্যাচে সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

পার্ল, ৭ অক্টোবর (হি.স.) : ডেইল স্টেইন, কাগিসো রাবাদার দাপুটে বোলিংয়ের সামনে হোয়াইটওয়াশ হয়ে গেল জিম্বাবোয়ে। বোল্যান্ড পার্কে জিম্বাবোয়েকে চার উইকেটে হারানোর সঙ্গে সঙ্গেই তিন ম্যাচের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

শনিবার বোল্যান্ড পার্কে তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ২২৮ রান করে জিম্বাবোয়ে। সেন উইলিয়ামস ৬৯ ব্রেন্ডন টেলর ৪০ ছাড়া প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবোয়ের কোনও ব্যাটসম্যানই। তিনটি করে উইকেট নিয়ে জিম্বাবোয়ের ব্যাটিং মেরুদন্ড ভেঙে দেন স্টেইন ও রাবাদা।

জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং পার্টনারশিপে হেন্ড্রিকস এবং মারক্রামের ৭৫ রান প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেয়। হেন্ড্রিকসের ৬৬, মারক্রামের ৪২ এবং উইকেটকিপার ব্যাটসম্যান ক্লাসেনের ৫৯ রানেই জয় এনে দিল দক্ষিণ আফ্রিকাকে। চোট সারিয়ে ফিরে জিম্বাবোয়ে সিরিজে দুরন্ত কামব্যাক করলেন পেসার ডেল স্টেইন। সিরিজে দু’ম্যাচে পাঁচ উইকেট নিলেন তিনি। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। এর আগে কিম্বারলেতে প্রথম একদিনে ম্যাচে পাঁচ উইকেটে এবং ব্লোয়েমফন্টনে দ্বিতীয় একদিনের ম্যাচে ১২০ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top