News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
Image

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.) : উৎসবের মরসুমে সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র দুইদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জ্বালানি তেলের দাম ২টাকা ৫০পয়সা কমালেও সপ্তাহের শেষে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

শনিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ০.১৮পয়সা বেড়েছে। ফলে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮১টাকা ৬৮পয়সা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম ০.২৯পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৩টাকা ২৪পয়সায়। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম ০.১৮পয়সা বেড়ে হয়েছে ৮৭টাকা ১৫পয়সা প্রতি লিটার। যদিও মধ্যবিত্তকে কিছুটা স্বস্তিতে রেখে ডিজেলের দাম ০.৭০পয়সা কমে হয়েছে ৭৬টাকা ৭৫ পয়সা প্রতি লিটার। পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ফলে কেন্দ্রের নিন্দায় মুখর হয়েছে শিবসেনা। দলীয় মুখপত্র সামনায় দাবি করা হয়েছে যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে মাত্র ২টাকা ৫০পয়সার ছাড় কিছুই না।

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top