News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যবাসীকে অংশগ্রহণ না করার হুমকি লস্কর-ই-তৈবার
Image

জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যবাসীকে অংশগ্রহণ না করার হুমকি লস্কর-ই-তৈবার

বারামুলা, ৪ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষকে অংশগ্রহণ না করার হুমকি দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন লস্কর-ই-তৈবা।

সামনেই উপত্যকায় অনুষ্ঠিত হতে চলে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন। ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি আগেই জানিয়েছিল এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। কিন্তু উপত্যকার অন্যান্য রাজনৈতিক দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। এমন পরিস্থিতি রাজ্যবাসী যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে তার জন্য সচেষ্ট লস্কর-ই-তৈবা। সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য হুমকি দিচ্ছে তারা। বুধবার জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার সোপোরা থেকে লস্করের এক জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আমির সুলটান ওয়ার নামে ওই জঙ্গি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সাধারণ মানুষকে হুমকি দিচ্ছিল। গোপন সূত্র থেকে খবর পেয়ে বারামুলা জেলার সোপোরায় তল্লাশি অভিযান চালায় সেনা, ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ ৯২ নম্বর বেটেলিয়নের জওয়ানরা। সেখানে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়।

প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে লস্কর-ই-তৈবা থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই জঙ্গি নির্বাচনে যোগ না দেওয়ার হুমকি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top