News Flash

  • Home
  • Uncategorized
  • কমিশন বাণিজ্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা বর্ডার গোলচক্করে, গ্রেপ্তার পাঁচ
Image

কমিশন বাণিজ্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা বর্ডার গোলচক্করে, গ্রেপ্তার পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠে শহরের বর্ডার গোলচক্কর এলাকা৷ দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে৷ তাতে বেশ কিছু লোক আহত হয়েছেন৷ তাছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে৷ পুলিশ জানিয়েছে ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী৷

সংবাদে প্রকাশ, বেশ কিছুদিন ধরেই টানটান উত্তেজনা বিরাজ করছে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে৷ মূলত কমিশন বাণিজ্যকে কেন্দ্র করেই এই অচলাবস্থা৷ এদিন বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে সংঘর্ষ হয়৷ দুটি গোষ্ঠীর বিবাদের মূল বিষয় হচ্ছে আমদানী রপ্তানী বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসয়ীদের কাছ থেকে কমিশন আদায় করা৷

স্থানীয় একজন ব্যবসায়ীর অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় কিছু মাফিয়া গোলচক্কর এলাকায় ত্রাস সৃষ্টি করেছে৷ ব্যবসায়ী এবং ঠিকাদারদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে কমিশন আদায় করার জোর চেষ্টা চালাচ্ছে৷ এই বিষয়টি বিভিন্ন সময়ে পুলিশকে জানানো হয়েছে৷ কিন্তু, পুলিশ প্রশাসনের তরফ থেকে তেমন কোন কার্য্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ তাতে মাছ ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে৷ গত কয়েক সপ্তাহ বাংলাদেশ থেকে মাছ আমদানী বন্ধ ছিল৷ মঙ্গলবার থেকে পুণরায় মাছ আমদানী শুরু হয়েছে৷ তারপর পুণরায় শুরু হয়েছে মাফিয়া দৌরাত্ম্য৷ একটি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বাংলাদেশে থেকে প্রায় কুড়ি মেট্রিক টন মাছ রাজ্যে আমদানী করা হয়৷ এই স্থলবন্দরে বর্তমানে দুই শতাধিক শ্রমিক কাজ করছেন প্রতিদিন৷

অভিযোগ বিজেপি সমর্থকদের মধ্যে দুটি গোষ্ঠী সম্মুখ সমরে লিপ্ত হয় বুধবার কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে পশ্চিম থানার পুলিশ৷ সাথে বটতলা ফাড়ির পুলিশও৷ খবর পেয়ে যায় এসডিপিও সুমন মজুমদার৷ প্রাথমিক চেষ্টা করেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য৷ কিন্তু, কোন কাজ হয়নি৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও টিএসআর জওয়ানরা লাঠিচার্জ করেছে৷ সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছে৷ ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top