News Flash

Image

রেকর্ড পতন টাকার দামে

মুম্বই, ৩ অক্টোবর (হি.স.) : টাকার দামে রেকর্ড পতন। বুধবার সকালে ৪৩ পয়সা পড়ল টাকার দাম। এখন এক ডলারের দাম ৭৩ টাকা ৩৪ পয়সা। টাকার দাম আগে কখনও এত কমে যায়নি। সোমবার বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭৩ টাকা ২৬ পয়সা। শীঘ্রই দাম আরও কমে ৭৩ টাকা ৩৪ পয়সায় দাঁড়ায়।

আগামী মাস থেকে ইরান থেকে তেল সরবরাহে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সেই আশঙ্কায় এখন হু হু করে বাড়ছে তেলের চাহিদা। তেল কিনতে হলে চাই আমেরিকান ডলার। তাই ডলারেরও চাহিদা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে টাকার দাম। বাজারে আশঙ্কা ছড়িয়েছে, বছরের শেষে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়াতে পারে। এর ফলে বছরের শেষে আরও খারাপ হতে পারে টাকার অবস্থা। তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি এদেশ থেকে বিপুল অঙ্কের পুঁজি চলে যাচ্ছে বিদেশে। গত সোমবারই ফরেন ইনস্টিটিউশন্যাল ইনভেস্টররা ১৮৪২ কোটি টাকার শেয়ার বেচে দিয়েছে। তার ফলেও কমেছে টাকার দাম।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top