News Flash

  • Home
  • Uncategorized
  • কিরণ বেদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনল এ আনবাজহাগান
Image

কিরণ বেদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনল এ আনবাজহাগান

পুদুচেরি, ৩ অক্টোবর (হি.স.) : পুদুচেরির লেফটেনেন্ট গভর্নর কিরণ বেদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুললেন এআইএডিএমক-এর বিধায়ক এ আনবাজহাগান। বুধবার অধ্যক্ষ ভি ভাইথিলিংগামের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি।

অধ্যক্ষের কাছে লেখা অভিযোগে এ আনবাজহাগান লিখেছেন, ‘মঙ্গলবার একটি অনুষ্ঠানে স্বচ্ছতা নিয়ে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পুদুচেরির কিরণ বেদি উঠে এসে তার ভাষণ থামিয়ে দেয়। লেফটেনেন্ট গভর্নরকে শান্ত হতে বললেও তিনি শান্ত না হয়ে উল্টে বিধায়কের মাইক সুইচ অফ করে দেওয়ার নির্দেশ দেয়। এমনকি সভা মঞ্চ থেকে তাকে বেরিয়ে যেতেও বলেন কিরণ বেদি।’ উল্লেখনীয় অসম্মানিত হয়ে সভামঞ্চ থেকে বেরিয়ে আসেন এ আনবাজহাগান। একজন বিধায়কের প্রতি এমন অবমাননাকর আচরণ করার জন্য অবিলম্বে কিরণ বেদির বিরুদ্ধে ‘লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রিভিলেজ’ ধারায় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এ আনবাজহাগান। ঘটনাটি নিয়ে এআইএডিএমকে-র চার বিধায়ক ভাস্কর, ভায়াপুরি, মণিকাণ্ডান, আসনা, এ আনবাজহাগান অধ্যক্ষের সঙ্গে দেখা করেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top