News Flash

Image

কলমচৌড়ায় গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩০ সেপ্ঢেম্বর৷৷ শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ ২৮৯ কেজি গাঁজা উদ্ধার করেছে তপন সরকার নামে এক ব্যক্তির বাড়ি থেকে৷ জানা গিয়েছে, মহকুমা পুলিশ আধিকারীক রাজদ্বীপ দে ও কলমচৌড়া থানার পুলিশ কপালি পাড়ার বাসিন্দা তপন সরকারের বাড়ীতে তল্লাসী অভিযান চালায়৷ নয়টি প্লাস্টিকের ড্রামে ২৮৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা৷ টিআর-০১-বিডি-০৩৯০ নম্বরের একটি গাড়িও আটক করা হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে৷ তারা হল বিহারের বাসিন্দা কৃষ্ণ কুমার গুপ্ত, ফয়সাল আহমেদ, রাকেশ দে এবং প্রিতম রায়৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top