News Flash

  • Home
  • Uncategorized
  • জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ভারত, রাষ্ট্রসঙ্ঘে জানালেন সুষমা স্বরাজ
Image

জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ভারত, রাষ্ট্রসঙ্ঘে জানালেন সুষমা স্বরাজ

নিউ ইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : জলবায়ু পরিবর্তন নিয়ে ভারত উদ্বিগ্ন। দেশের সার্বিক উন্নয়নের পথে সব চেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে এমনই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুরোভাগে থেকে নেতৃত্ব দিতে চায় ভারত বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য সৌর এবং বায়ু শক্তি থেকে ২০২২ সালের মধ্যে ১৭৫ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। বর্তমানে সৌরশক্তির থেকে উৎপাদিত বিদ্যুতের উৎপাদনের নিরিখে বিশ্বে ভারতের স্থান পঞ্চম। সারা দেশে ৩০০ মিলিয়ন এলইডি বাল্ব লাগানো হয়েছে। এর ফলে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার রক্ষিত হয়েছে। কেরলের কোচি বিমানবন্দর পুরোটাই সৌরবিদ্যুৎতের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের বিরুদ্ধে পুরোভাগে থেকে লড়াই করতে চাইছে ভারত। ২০৩০ সালের মধ্যে জিডিপির অনুপাতে কার্বন নিঃসরণ ৩৩শতাংশ কমিয়ে আনা। বহুত্ববাদীতে ভারত বিশ্বাসী। ফ্রান্সকে নিয়ে ভারত যে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স গড়ে তুলেছে তাতে এখনও পর্যন্ত যোগ দিয়েছে বিশ্বের ৬৮টি দেশ। প্রযুক্তি আদান প্রদান এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপর জোর দিতে চাইছে ভারত। উন্নয়নশীল দেশের কাছে জলবায়ু পরিবর্তন সব চাইতে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্যারিস চুক্তিতে যে অঙ্গীকারগুলি করা হয়েছিল তা কার্যকর হচ্ছে। অর্থ সরবরাহ এবং প্রযুক্তিগত আদান প্রদানের জন্য নির্দিষ্ট দিক নির্দেশ থাকা উচিত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top