News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে ফের খুন অসমের দুই যুবক
Image

বেঙ্গালুরুতে ফের খুন অসমের দুই যুবক

হাইলাকান্দি (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : রুটি রুজি, আর পরিবার প্রতিপালনের জন্য কর্মসংস্থানের খোঁজে বহিঃরাজ্যে গিয়ে ফের নৃশংসভাবে খুন হলেন অসমের দুই তরতাজা যুবক। মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর একটি কনস্ট্রাকশন কোম্পানির সিকিউরিটি কর্মী ছিলেন বরাকের সহিদুল ইসলাম এবং নগাঁও জেলার বিক্রম নামের দুই যুবক। কোম্পানির প্রবেশদ্বারের ভিতরে কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীরা তাঁদের পিটিয়ে খুন করেছে বলে জানা গেছে।

জানা গেছে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ডডামা টেম্পল, সিটি ভ্যালি কনস্ট্রাকশন কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন হাইলাকান্দি জেলার নিতাইনগর দ্বিতীয় খণ্ড গ্রামের আকবর আলি মজুমদারের ছেলে সহিদুল ইসলাম মজুমদার এবং নগাঁও জেলার দ্বাপাড়া কামপুরের কুহিমারি গ্রামের টংকেশ্বর বরার ছেলে বিক্রম বরা নামের দুই যুবক। মঙ্গলবার রাতে সিকিউরিটির কাজে সহিদুল, বিক্রম ছাড়াও নগাঁও জেলার অন্য এক যুবক ছিলেন। কিন্ত গভীর রাতে কতিপয় দুষ্কৃতকারী বিক্রম ও সহিদুলকে পিটিয়ে খুন করে পালিয়ে যায়। তবে নগাঁও জেলার তৃতীয় যুবকের এখন অবধি কোনও সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে বেঙ্গালুরু পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তাঁরা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে এর ভিত্তিতে তদন্ত শুরু করেছেন।

এদিকে নাইট ডিউটির সময় অসমের দুই যুবকের হত্যাকাণ্ডের খবর পেয়ে বেঙ্গালুরুতে কর্মরত বরাক উপত্যকার যুবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উপযুক্ত তদন্ত-সহ দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি জানান। অন্যদিকে দুই মৃতদেহ তাঁদের বাড়িতে নিয়ে আসার জন্যও তারা উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরের মধ্যে কর্ণাটকে বরাকের একাধিক যুবক খুন হলেও আজ পর্যন্ত কোনও আততায়ী ধরা পড়েনি বলে হাইলাকান্দি জেলার বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top