News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের সুবুদ্ধি দিক ভগবান, ‘ভারত বনধ’ প্রেক্ষিতে প্রতিক্রিয়া যোগীর
Image

বিরোধীদের সুবুদ্ধি দিক ভগবান, ‘ভারত বনধ’ প্রেক্ষিতে প্রতিক্রিয়া যোগীর

লখনউ, ১০ সেপ্টেম্বর (হি.স.): ইস্যু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি| প্রতিবাদে ‘ভারত বনধ’ ডেকেছে কংগ্রেস| কংগ্রেসের পাশে দাঁড়িয়ে ‘ভারত বনধ’-কে সমর্থন করেছে বিজেপি বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ডাকা ‘ভারত বনধ’-এর ভালোই প্রভাব পড়ল দেশজুড়ে| বেশ কিছু রাজ্যে আবার হিংসার ঘটনাও ঘটল| মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন পেট্রোল পাম্পে ভাঙচুর চালান কংগ্রেস কর্মীরা| পাশাপাশি বিহারের রাজধানী পাটনায় গাড়িতে ভাঙচুর চালান জন অধিকার পার্টির কর্মীরা| কংগ্রেস-সহ বিরোধীদের ডাকা ‘ভারত বনধ’ প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘হতাশ বিরোধীদের কোনও কৌশল ও নেতৃত্ব নেই| তাঁদের থেকে আর কি আশা করা যেতে পারে?’
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, ‘আশা করবো ভগবান তাঁদের সুবুদ্ধি দেবেন, যাতে তাঁরা ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারবেন| অন্যথায় ভবিষ্যতে তাঁরা বিরোধী অবস্থানও হারাবে|’ এদিকে, ‘ভারত বনধ’ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘নরেন্দ্র মোদীজী এখন চুপ করে রয়েছেন| জ্বালানির মূল্যবৃদ্ধি অথবা কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তিনি একটি কথাও বলছেন না|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top