News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ : মনমোহন সিং
Image

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ : মনমোহন সিং

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তিনি।
কর্মব্যস্ত সোমবারে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদ সহ একাধিক দাবিতে এই বনধ। এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, মোদী সরকার একাধিক এমন পদক্ষেপ গ্রহণ করেছে যা রাষ্ট্রের স্বার্থ বিরোধী। তারা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। সরকার পরিবর্তনের সময় হয়েছে। আজ কৃষক থেকে ছোট ব্যবসায়ীরা সবাই চিন্তিত। এমনকি দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থান না হওয়ার কারণে চিন্তিত হয়ে পড়েছে।
এদিন ভারত বনধ উপলক্ষ্যে রামলীলা ময়দায়ে বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সমস্ত প্রথম শ্রেণীর নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি এই সরকার দিয়েছিল তা পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিজেদের মধ্যে সমস্ত পুরনো বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে গিয়ে সাধারণ মানুষের কথা শোনা। ঐক্যবদ্ধ হয়েই আমাদের দেশকে রক্ষা করতে হবে।
প্রসঙ্গত, কংগ্রেসের ১২ ঘন্টার বনধের পরেও জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮০টাকা ৭৩ পয়সা এবং ৭২টাকা ৮৩ পয়সা। উল্লেখনীয় ওডিশার সামভালপুরে কংগ্রেস কর্মীরা ট্রেন অবরোধ করে। কর্ণাটকের নর্থ ইস্টার্ন কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পরেশনে বাস এদিন চলাচল করেনি। একই ধরণের বিক্ষোভ দেখা গিয়েছে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ অন্যান্য রাজ্যে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top