News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে স্মরণ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে
Image

বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে স্মরণ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর অবদানকে কুর্নিশ জানিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর দেখানোর পথে দল এবং দলীয় কর্মীরা এগিয়ে যাবে বলে সঙ্কল্পগ্রহণ করেন প্রত্যেকে। সুশাসন, বিকাশের রাজনীতিতে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ হয় বিজেপিকর্মীরা।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে শোক প্রস্তাবে এনে বলা হয়, ‘দল নিজের প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রের সর্বপ্রিয় নেতা অটলবিহারী বাজপেয়ী প্রয়াণে গভীর শোকপ্রকাশ করছে। অটলজির প্রয়াণে আমরা সবাই এই দেশের মূল্যনিষ্ট রাজনীতি ধারক যুগস্রষ্ঠাকে হারিয়েছে। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে অটলজি নিজের নিষ্ঠা এবং নিজের আদর্শবাদী সিদ্ধান্তের প্রতি বিশ্বস্ত থেকে পরিশ্রম করে এমন এক রাজনৈতিক বিকল্প দাঁড়িয়ে করিয়েছিলেন যা রাজনীতির মাধ্যমে জনগণের আকাঙ্খাকে পূর্ণ করতে পেরেছিল। অটলজি বহু রাজনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন যেমন রাজনৈতিক অস্পৃশ্যতা, সম্পদের অভাব, দলকে দাঁড় করানো এবং তার বিস্তারের জন্য তিনি প্রবল বাঁধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তবুও হাল না ছেড়ে তিনি এগিয়ে গিয়েছিলেন।’
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জনহিতকার কাজের উল্লেখ শোকপ্রস্তাবে করা হয়। আর্থিক উদারীকরণ এবং ব্যক্তিগত উদ্যোগের উপর বিশেষ জোর দিয়েছিলেন তিনি। সংসদের ভেতর এবং বাইরে সম্মান অর্জন করেছিলেন তিনি।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটলবিহারী বাজপেয়ী।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top