News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরে বন্ধ ট্রেন চলাচল, নাজেহাল নিত্য যাত্রীরা
Image

দক্ষিণ কাশ্মীরে বন্ধ ট্রেন চলাচল, নাজেহাল নিত্য যাত্রীরা

শ্রীনগর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য শনিবারের পর রবিবারও দক্ষিণ কাশ্মীরে ট্রেন চলাচল বন্ধ রাখল রেল দফতর। রাজ্য পুলিশের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল দফতর সূত্রে খবর।
শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় এক লস্কর-ই-তৈবার জঙ্গি। তারপর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি যাতে কোনও ভাবেই বিক্ষোভে নামে রেলের সম্পত্তি ধ্বংস করতে না পারে তার জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এর আগে দেখা গিয়েছে এমন পরিস্থিতিতে যখনই রেল পরিষেবা চালানো হয়েছে তখন রেলের সম্পত্তি ভাঙচূর করা হয়েছে।
রবিবার বাদগাম-শ্রীনগর-অনন্তনাগ-দক্ষিণ কাশ্মীরের কাজিগন্ড থেকে জম্মু বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। উপত্যকায় ট্রেন পরিষেবা সস্থা হওয়ার কারণ সাধারণ মানুষের কাছে তা খুবই জনপ্রিয়। তার ফলে বহু মানুষ ট্রেনের উপর নির্ভরশীল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top