News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ডাকা ভারত বনধকে সমর্থন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার
Image

কংগ্রেসের ডাকা ভারত বনধকে সমর্থন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার

মুম্বই, ৯ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি ডাকা ভারত বনধকে সমর্থন জানাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। রবিবার লিখিত বিবৃতির মাধ্যমে এই বনধকে সমর্থন জানানো হয় দলের তরফ থেকে।
এদিন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফ থেকে লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, জ্বালানি তেলের দামের সঙ্গে আন্তর্জাতিক বাজারের যোগ থাকলেও কেন্দ্র এবং রাজ্য সরকার এর উপর বিপুল পরিমাণে কর বসিয়ে জ্বালানি তেলকে আরও বেশি মহার্ঘ্য করে দিয়েছে। দেশ কোন নীতিতে চলবে তা একজন ব্যক্তির ইচ্ছায় চলতে পারে না। বিমুদ্রাকরণ একটা বড় ভুল ছিল যার নেতিবাচক প্রভাব গোটা দেশের অর্থনীতিতে পড়েছে। জ্বালানি তেলের উপর কর চাপিয়ে আর্থিক পরিস্থিতির উন্নতি করার ভ্রান্ত চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতার মাসুল গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বনধকে সফল করার জন্য দলের সমস্ত কর্মীরা ঝাঁপিয়ে পড়বে বলে জানানো হয়েছে। রাজনৈতিক এবং মতাদর্শগত বিভেদকে দূরে সরিয়ে রেখে এই বনধকে সফল করার আহ্বান জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ১০ সেপ্টেম্বর সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস, এমডিএমকে, ডিএমকে, সমাজবাদী, বামদলগুলি। এবার সেই তালিকায় যুক্ত হল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top