অনশনরত হার্দিকের সঙ্গে সাক্ষাৎ শত্রুঘ্ন সিনহা ও যশবন্ত সিনহার

আহমেদাবাদ, ৫ সেপ্টেম্বর (হি.স.): পাতিদার সংরক্ষণ এবং কৃষকদের ঋণ মকুবের দাবিতে বিগত ১২দিন ধরে অনশন করছেন হার্দিক প্যাটেল। গোটা পরিস্থিতি নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন বিজেপির ‘বিদ্রোহী’ নেতা শত্রুঘ্ন সিনহা। কেন্দ্র এবং রাজ্য সরকারের উচিত গুরুত্ব সহকারে সমস্যার সমাধান করা। এদিন হার্দিকের সঙ্গে দেখা করেন বিজেপির এই বিদ্রোহী নেতা সঙ্গে ছিলেন যশবন্ত সিনহা।

সোশ্যাল মিডিয়া ট্যুইট করে শত্রুঘ্ন সিনহা লিখেছেন, আমি ও যশবন্ত সিনহা সমাজকর্মী তথা পাতিদার আমানত আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেলের সঙ্গে আহমেদাবাদে গিয়ে দেখা করেছি। কৃষকদের ঋণ মকুব করে দেওয়া এবং পাতিদারদের সংরক্ষণের দাবিতে বিগত ১২দিন ধরে সে অনশন করে চলেছে। বিভিন্ন দলের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তার সঙ্গে দেখা করেছে। আমি বিনীত ভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারকে অনুরোধ করব স্পর্শকাতর এই পরিস্থিতিতে এগিয়ে আসতে এবং গুরুত্ব দিয়ে বিষয়টি সমাধান করতে। পাশাপাশি হার্দিক প্যাটেলকে অনুরোধ করে শত্রুঘ্ন সিনহা ট্যুইটে লিখেছেন, জাতীয় তথা গুজরাটের স্বার্থ অনশন দ্রুত শেষ করা উচিত। কারণ হার্দিক প্যাটেলকে আরও বহু পথ অতিক্রম করতে হবে। বিগত ১২ দিন ধরে অনশন করে চলেছে হার্দিক প্যাটেল। এই সময়কালে প্রায় ২০ কিলোগ্রাম ওজন ঝরিয়েছেন হার্দিক প্যাটেল।