News Flash

  • Home
  • Uncategorized
  • জেলবন্দি ১৪ আসামির মুক্তি, প্ৰতিশ্ৰুতি পেয়ে ১৪ ও ১৫ আগস্টের অসম বনধ প্ৰত্যাহার কোচ-রাজবংশীদের
Image

জেলবন্দি ১৪ আসামির মুক্তি, প্ৰতিশ্ৰুতি পেয়ে ১৪ ও ১৫ আগস্টের অসম বনধ প্ৰত্যাহার কোচ-রাজবংশীদের

কোকরাঝাড় (অসম), ১৩ আগস্ট (হি.স.) : জেলবন্দি ১৪ জন আন্দোলনকারীকে মুক্তি দেওয়া হবে বলে সরকারি প্রতিশ্রুতি পেয়ে মঙ্গল ও বুধবার যথাক্রমে ১৪ এবং আগস্ট প্রস্তাবিত দুদিনের অসম বনধ প্রত্যাহার করেছে কোচ-রাজবংশী ঐক্যমঞ্চ। ঐক্যমঞ্চের কাৰ্যনির্বাহী সভাপতি প্ৰণব নারায়ণ এ খবর জানিয়েছেন। তবে ছয় জনগোষ্ঠী মরান, মটক, তাই আহোম, চুতিয়া, কোচ-রাজবংশী এবং চা জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে যে ‘প্রতারণা’ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে তাঁরা কালো ব্যাজ পরিধান করবেন বলে জানান প্রণব।

এখানে উল্লেখ করা যেতে পারে, ছয় জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা প্রদানের দাবিতে গত ৬ আগস্ট কোকরাঝাড় জেলার চৌতারায় আহূত রেল অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে ঐক্যমঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধুন্দুমার কাণ্ড সংঘটিত হয়েছিল। ওই ঘটনার পর ১৪ জন আন্দোলনকারীকে গ্ৰেফতার করে কারাগারে পাঠিয়ছিল পুলিশ। এর পর এই ১৪ জনের মুক্তির দাবিতে ঐক্যমঞ্চ ১৪ এবং ১৫ আগস্ট অসম বনধ-এরডাক দিয়েছিল।

কিন্তু আজ সোমবার কোকরাঝাড় জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে ছয় জনগোষ্ঠীর ঐক্যমঞ্চের এক বৈঠক হয়৷ বৈঠকে কারাবন্দি আন্দোলনকারীদের আইনি প্ৰক্ৰিয়ার বলে মুক্তি দেওয়ার আশ্বাস দেয় প্রশাসন৷ এর পরই অসম বনধ প্ৰত্যাহার করা হয়৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top