News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলগুলিতে শিক্ষার পরিবেশ ফেরাতে কঠোর হচ্ছে সরকার
Image

সুকলগুলিতে শিক্ষার পরিবেশ ফেরাতে কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ২৮ জুলাই৷৷ ত্রিপুরার সুকলগুলিতে পুনরায় শিক্ষার পরিবেশ ফিরে আনতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ সুকলে যাতে শুধুমাত্র পড়াশোনাই হয়, অন্যকিছু বিশেষ করে রাজনীতি যাতে না হয় সে ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ শনিবার সকালে বিভিন্ন সুকল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, সুকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে৷ কঠোর পদক্ষেপ নেওয়া ভিন্ন এখন আর কোনও বিকল্প নেই৷ অন্যথায় রাজ্যে শিক্ষার হাল ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে৷ শিক্ষা ব্যবস্থার হালহকিকত দেখতে শনিবার সকালে বেশ কয়েকটি সুকল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি সুকল পরিদর্শন করে খুবই অসন্তুষ্টি প্রকাশ করেন৷ তিনি বলেন, এত বছর ধরে সুকলগুলিতে যেভাবে অব্যবস্থা চলে আসছিল এখন আর বর্তমান সরকার তা বরদাস্ত করবে না৷ শিক্ষক, অশিক্ষক কর্মীদের সুকলে সঠিক সময়ে আসতে হবে৷ সুকলে কোনও প্রকার রাজনীতি করা চলবে না৷ সুকলে শুধুমাত্র পড়াশোনা হবে৷ সুস্থ সাংসৃকতিক চর্চা হবে৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি সুকলে শিক্ষার সঠিক পরিকাঠামো গড়ে তুলতে কিছুটা সময় লাগবে৷ তবে খুব তাড়াতাড়ি রাজ্যের সুকলগুলিতে শিক্ষার পরিবেশ গড়ে উঠবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই৷ সোশ্যাল মিডিয়ায় সপ্তম পে কমিশন নিয়ে যে খবর প্রকাশ করা হচ্ছে তা অসত্য৷ এতে কান না দেওয়ার জন্য কর্মচারীদের বলেছেন শিক্ষামন্ত্রী৷ তাছাড়া তিনি আরও বলেন, সপ্তম পে কমিশনের জন্য গঠিত কমিটির রিপোর্ট পেশ করার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷ সর্বশিক্ষার শিক্ষকদের চিন্তার কোনও কারণ নেই৷ তাঁদের জন্য রাজ্য সরকার ভাবছে বলে শিক্ষামন্ত্রী নাথ জানান৷
শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কড়া দাওয়াই কাজ করতে শুরু করছে তেলিয়ামুড়া মহকুমায় শিক্ষকদের শিক্ষাদানের উপরই নির্ভর করবে তাদের আগামী দিনের চাকুরী না হয় বলেন্টিয়ার রিটায়ারমেন্টে যেতে হতে পারে শিক্ষকদের৷ খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এমনটাই জানালেন বিধায়ক ডঃ অতুল দেববর্মা৷
নেতাজীনগরস্থিত কমিউনিটি হলে আগামী ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল ভাল করার লক্ষে মহকুমার সকল বিদ্যালয়ের ফলাফল ভাল করার লক্ষে মহকুমার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয় শিক্ষক ও বিদ্যালয় পরিচালন কমিটি কে নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ সকাল ১০ ঘটিকায়৷ উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী খোয়াই জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং ও বিদ্যালয় পরিদর্শকের অন্যান্য আধিকারিকরা আলোচনা করতে গিয়ে বর্তমান শিক্ষা ব্যাবস্থার বেহাল দশার কথা তুলে ধরেন ডঃ অতুল দেববর্মা৷ তিনি বলেন, শহরের বিদ্যালয় গুলিতে অথবা প্রাইভেট বিদ্যালয় গুলিতে যে হারে ফলাফল ভাল হয় তা গ্রামের বিদ্যালয় গুলিতেও হতে হবে৷ শিক্ষার হাল ফেরাতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের পরামর্শ দেন তিনি৷ উপর নজর দেওয়ায় কথা বলেন তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top