News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিকূলতা পেরিয়ে তরুণ প্রজন্মের সাফল্য মন কি বাতে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

প্রতিকূলতা পেরিয়ে তরুণ প্রজন্মের সাফল্য মন কি বাতে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের সাফল্যকে বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েও তরুণ প্রজন্মের এগিয়েযাওয়াকে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

মন কি বাতের ৪৬তম সম্প্রচারে প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছাশক্তি এবং উদ্যোম দিয়ে প্রত্যেকেই বাঁধাকে অতিক্রম করে সাফল্য অর্জন করেছে। এরকম প্রচুর উদাহরণ আমাদের সামনে রয়েছে নিজের শিকড়ের  জন্য কিছু করার একটা তাগিদ  প্রত্যেক  ভারতীয়ের  মধ্যে রয়েছে। আমাদের  শিকড়ের সঙ্গে আমরা আত্মিক টান রয়েছে দেশের যে কোনও জায়গায় প্রশংসনীয়  কাজ আমাকে অনুপ্রাণিতকরেছে। এমন অনেক উদাহরণ রয়েছে যেমন দিল্লির প্রিন্স কুমার যারা বাবা ডিটিসি-র বাস চালায়। কলকাতার অভয় গুপ্ত যিনি রাস্তার আলোতে লেখাপড়া করেছিলেন।এবং আহমেদাবাদের  আফ্রিনশেখ তার বাবা  অটোচালক।  তারা প্রত্যেকেই সমস্ত বাঁধাকে অতিক্রম করে জীবনে সাফল্যকে অর্জন করেছে।

প্রসঙ্গত, আহমেদাবাদের আফ্রিন শেখ জিএসইবি এসএসসি পরীক্ষায় ৯৮.৩১ শতাংশ নম্বর পেয়েছেন। পাশাপাশি আশারাম চৌধুরীর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোধপুরেরআশারাম চৌধুরী এইমসের এমবিবিএসের প্রবেশিকা পরীক্ষায় সফল হয়েছেন। তার বাবা পেশায় সাফাইকর্মী।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই এমন মাস যেখানে মনসংযোগ প্রশ্নপত্র থেকে কাটঅফে দিকে চলে যায়। বাড়ি থেকে হোস্টেল, বাবা-মায়ের ছায়া থেকে অধ্যাপকদের দেখানো পথ। আমি আশাকরব আমার তরুণ বন্ধুরা কলেজ জীবন আনন্দে শুরু করবেন।

এদিন মন কি বাত অনুষ্ঠানে প্রয়াত কবি তথা গীতিকার গোপালদাস ‘নীরজ’ কে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশার আলো সঞ্চার করে আস্থা এবং আত্মবিশ্বাসকে জোরদার করেছিলেনবলে জানান প্রধানমন্ত্রী।

গত ১৯শে জুলাই দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেণ গোপালদাস ‘নীরজ’। রবিবার মন কি বাত অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে গোপালদাস ‘নীরজ’-কে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনিবলেন, সম্প্রতি প্রখ্যাত কবি নীরজজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সব সময় আশার আলো সঞ্চার করে গিয়েছেন। আস্থা এবং আত্মবিশ্বাসকে জোরদার করেছিলেন তিনি। এদিন মন বাতঅনুষ্ঠানে প্রয়াত কবির কয়েকটি কবিতার লাইনও পাঠ করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯শে জুলাই সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে প্রধানমন্ত্রী লেখেন, শ্রীগোপালদাস ‘নীরজ’ শেষ নিঃশ্বাস ত্যাগের ঘটনায় আমি শোকস্তব্ধ। নিজের মৌলিক কাজের মধ্যে দিয়ে নীরজজি সমাজেরসকল স্তরের মানুষকে সঙ্ঘবদ্ধ করেছিলেন। চিরস্মরণীয় তাঁর সৃষ্টি। যা সকলকে অনুপ্রাণিত করবে।

দলগত সংহতির বিষয়ে উদাহরণ দিতে গিয়ে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া নাবালক ফুটবলার ও তাদের প্রশিক্ষককে উদ্ধারে দলগত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উদ্ধার কাজের সঙ্গে জড়িত প্রত্যেকেই দলবদ্ধ ভাবে কাজ করে গিয়েছে। প্রশাসন, পরিবারের লোকজনেরা, সংবাদমাধ্যম, দেশবাসী প্রত্যেকেইঅসাধারণ ধৈর্য দেখিয়েছেন। প্রত্যেকেই দলবদ্ধ ভাবে এই উদ্ধার কাজে নিজেদের জড়িয়েছেন। তাদের এই সংযত আচরণ সবার কাছেই শিক্ষণীয়। বিস্ময় তখনই জন্ম নেয় যখন গোটা মানব জাতিঐক্যবদ্ধ হয়ে ওঠে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top