News Flash

  • Home
  • Uncategorized
  • ভুয়ো বিএড ডিগ্রি, চাকরির আশায় বহিঃরাজ্যে ছুটছেন রাজ্যের শিক্ষিত বেকাররা
Image

ভুয়ো বিএড ডিগ্রি, চাকরির আশায় বহিঃরাজ্যে ছুটছেন রাজ্যের শিক্ষিত বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷রাজ্যের একশ্রেণির শিক্ষিত বেকারের দল ছুটছেন বহিঃরাজ্যে চাকরি পাওয়ার আশায়৷ তার জন্য লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিএড ডিগ্রির সাটিফিকেট হাসিল করছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা৷ যদিও রাজ্য সরকার এ সমস্ত ভুয়ো সার্টিফিকেট প্রদানকারী সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করতে চলেছে৷ পাশাপাশি ভুয়ো ডিগ্রিধারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা অচিরেই নিতে চলেছে শিক্ষা দফতর৷ জানা গেছে, দেশের বেশ কয়েকটি জায়গার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেআইনিভাবে বিএড ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হচ্ছে৷ তার খবর রাজ্য শিক্ষা দফতরের কাছে আছে৷ যে সমস্ত জায়গার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এ ধরনের বেআইনি সার্টিফিকেট দেওয়া হচ্ছে সে সমস্ত জায়গাগুলো হল, উত্তরপ্রদেশ, কলকাতা, পাটনা, সিকিম, আসাম এবং দিল্লি৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ অভিযোগ করেছেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিএড ডিগ্রির সার্টিফিকেট হাসিল করছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর৷ রাজ্যের শিক্ষামন্ত্রীর গোচরেও রয়েছে বিষয়টি৷ ভুয়ো সংস্থা থেকে ডিগ্রি এনে যদি কেউ ধরা পড়ে তা হলে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০(বি), ৪২০, ৪৬৮, ৪৬৯, ৪৭১ দারায় জালিয়াতির মামলা করা হবে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top