News Flash

  • Home
  • Uncategorized
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর
Image

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ রাজ্যের প্রতিটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার থেকে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। জেলা সফরের প্রথম দিন মুখ্যমন্ত্রী উত্তর ও ঊনকোটি সফরে যান।
জানা গেছে, সেখানে পৌঁছে তিনি জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেন। সেখানে গিয়ে সাধারণ ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে উত্তর এবং ঊনকোটি জেলার আইন-শৃঙ্খলার যাবতীয় বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে আইন-শৃঙ্খলার ব্যাপক ত্রুটি লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই ত্রুটিগুলি অতিসত্বর সমাধান করতে তিনি পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন। শুধু রাজধানী আগরতলা নয়, রাজ্যের প্রতিটি জায়গায় আইন-শৃঙ্খলা যাতে সঠিকভাবে বজায় থাকে সে দিক দিয়ে প্রথম দিনের জেলা সফরে উত্তর এবং ঊনকোটি জেলায় গিয়ে পুলিশ আধিকারিকদের বুঝিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এ-ও বলেন, আইন-শৃঙ্খলা যাতে কোনও অবস্থাতেই ভেঙে না পরে সে ব্যাপারে লক্ষ রাখতে দুই জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনকে বলেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top