News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের জৌনপুরে বেপরোয়া ট্রেলার ট্রাকের ধাক্কা নিহত ছয় ও আহত চার
Image

উত্তরপ্রদেশের জৌনপুরে বেপরোয়া ট্রেলার ট্রাকের ধাক্কা নিহত ছয় ও আহত চার

জৌনপুর, ২২ জুলাই (হি.স.) : বেপরোয়া গতির বলি ছয়। রবিবার সকালে জৌনপুর জেলার জালালপুর বেপরোয়া গতিতে আসা একটি ট্রেলার ট্রাক দুইটি বাইক এবং দুইটি সাইকেলকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই নিহত হয় ছয়জন। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটেছে।
রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের জৌনপুর জেলার জালালপুরে বেপরোয়া গতিতে আসা একটি ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দুইটি বাইক এবং দুইটি সাইকেলকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। এছাড়াও গুরুতর আহত হয় এক মহিলা সহ তিনজন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতা ট্রাকটিকে আগুন ধরিয়ে দেয়। পথ আটকে অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top