News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে বরুশিয়া ডর্টমুন্ড-র জয়
Image

ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে বরুশিয়া ডর্টমুন্ড-র জয়

শিকাগো, ২১ জুলাই (হি.স.) : ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপে অভিযান শুরু করল জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড৷ প্রথমার্ধে ২৮ মিনিটে ডর্টমুন্ডের হয়ে পোনাল্টিতে গোল করেন ২০১৪ বিশ্বকাপ ফাইনালের জার্মানির নায়ক মারিও গোৎসে৷ খেলার ২৮ মিনিটে ঝিনচেনকো পুলিসিচকে ফাউল করলে স্পটকিক পায় ডর্টমুন্ড৷ সহজ সুযোগ পেয়ে ম্যান সিটির জালে বল জড়িয়ে দেন গোৎসে৷ প্রথমার্ধের ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে৷ লিভারপুরলের বিরুদ্ধে অাগামী ২৩ জুলাই পরবর্তী ম্যাচ খেলবে বরুশিয়া৷
ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপে সিটির জার্সিতে অভিষেক করলেন রিয়াদ মাহরেজ৷ ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটি থেকে সিটিতে এসেছেন রিয়াদ৷ প্রথম ম্যাচেই সিটির জার্সিতে প্রায় গোলও করে ফেলেছিলেন এই মিডফিল্ডার৷ প্রথমার্ধের শেষ দিকে ২০ গজ দূর থেকে তাঁর ফ্রি-কিক অল্পের জন্য দিক পরিবর্তন করে ডর্টমুন্ড গোলকিপারের হাতে জমা না পড়লে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পাড়ত প্রিমিয়র লিগের চ্যাম্পিয়ন দল৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top