News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বদলীয় বৈঠক ইতিবাচক, বাদল অধিবেশনের প্রাক্কালে বার্তার অনন্ত কুমারের
Image

সর্বদলীয় বৈঠক ইতিবাচক, বাদল অধিবেশনের প্রাক্কালে বার্তার অনন্ত কুমারের

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): বুধবার, ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন| বাদল অধিবেশন চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত| বাদল অধিবেশনের প্রাক্কালে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে যোগ দেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার, বিজেপি সাংসদ বিজয় গোয়েল, কংগ্রেস নেতা আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ, এনসিপি-র শরদ পওয়ার সহ সমস্ত রাজনৈতিক দলের নেতারা| সর্বদলীয় বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, সর্বদলীয় বৈঠক ইতিবাচক ছিল| কোনও রকম বিশৃঙ্খলা ছাড়াই বাদল অধিবেশন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সেই আশ্বাস দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি| বাদল অধিবেশনে প্রাক্কালে মঙ্গলবারই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও| বৈঠকের মূল উদ্দেশ্য হল, কোনও রকম বিশৃঙ্খলা ছাড়া বাদল অধিবেশন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়| বৈঠক আয়োজিত হবে সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে|
এবারের বাদল অধিবেশনে তিন তালাক বিল, ট্রান্সজেন্ডার বিল-এর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার| তবে, বিরোধীরাও তত্পর থাকবে যাতে জনস্বার্থ বিরোধী কোনও বিল পাশ না হতে পারে| বাদল অধিবেশন উত্তাল হতে পারে পিএনবি দুর্নীতি সহ একাধিক বিষয়ে| কেন্দ্রীয় সরকার অবশ্য বাদল অধিবেশনে তিন তালাক বিল, ট্রান্সজেন্ডার বিল-এর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করতে চাইছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top