News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি জুড়ে আবর্জনার পরিস্কারের দায়িত্ব কার, জানতে চাইল সুপ্রিম কোর্ট

দিল্লি জুড়ে আবর্জনার পরিস্কারের দায়িত্ব কার, জানতে চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : দিল্লি জুড়ে আবর্জনার পাহাড় পরিস্কারের দায়িত্ব কার, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের মধ্যে কাজের কতটা অগ্রগতি হয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ অাদালত। এদিন বেলা ২টোর মধ্যে জানাতে বলা হয়েছে।
দিল্লি জুড়ে আবর্জনার পাহাড় জমেছে। ধীরে ধীরে দিল্লি আবর্জনায় ঢাকা পড়বে এমন সম্ভবনাও তৈরি হয়েছে বলে মনে করছে আদালত। এরপরই এই আবর্জনা পরিস্কারের দায়িত্ব কার কেন্দ্রীয় সরকার না দিল্লি সরকারের, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। এই প্রশ্নের মুখেই দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল বলেন, আবর্জনা পরিস্কারের দায়িত্ব পৌর সংস্থার এবং তিনি নিজে এই কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন। এমন জবাব দেওয়ার পরই বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে শীর্ষ আদালত। চূড়ান্ত ক্ষুব্ধ আদালতকে এদিন আদালতবন্ধু কলিন গনসালভেস জানান, উপ-রাজ্যপালের দফতরের কেউ এখনও এই বিষয়ে আলোচনায় অংশ নেয়নি। আবর্জনা পরিস্কার না হওয়ায় বৃহস্পতিবার এই ভাষাতেই দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজলকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। বৈজলকে অবিলম্বে আবর্জনা পরিস্কারের দায়িত্বে থাকা ব্যক্তিদের পরিচয়পত্র এবং নির্দিষ্ট পোশাক দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
উল্লেখ্য, কিছুদিন আগেই এক রায়ে আদালত জানায়, দিল্লি শাসনের ক্ষেত্রে নির্বাচিত সরকারেরই প্রধান কর্তৃত্ব। যেকোনও সিদ্ধান্ত ক্যাবিনেট উপ-রাজ্যপালকে অবশ্যই জানাবে। কিন্তু তিনটি ক্ষেত্র (ভূমি ও আইন-শৃঙ্খলা) ছাড়া অন্যান্য বিষয়ে উপ-রাজ্যপালের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই ক্যাবিনেটের। পাশাপাশি উপ-রাজ্যপাল যাতে ‘যান্ত্রিকভাবে’ কাজ না করেন, সেই নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। এছাড়া ক্যাবিনেটের সাহায্য ও পরামর্শ অনুযায়ী তাঁকে কাজ করার কথা বলা হয়েছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আদালতের এমন ক্ষোভ প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আপ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই উপ-রাজ্যপাল বনাম সরকার দ্বৈরথ সামনে এসেছে। কেজরিওয়ালের দল বারবার অভিযোগ করেছে, কেন্দ্রের প্রতিনিধি হয়ে উপ-রাজ্যপাল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাজকর্মে বাধা দিচ্ছে। তারপরই সুপ্রিম কোর্টের ওই ‘ঐতিহাসিক’ রায়। কিন্তু উপ-রাজ্যপাল কি নিজের দায় দায়িত্ব পালন করতে পারছেন, উঠছে প্রশ্ন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top