News Flash

  • Home
  • Uncategorized
  • সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলা : জামিন পেলেন শশী থারুর
Image

সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলা : জামিন পেলেন শশী থারুর

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): প্রবল স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর| সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলায় দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে জামিন পেলেন সুনন্দার স্বামী শশী থারুর| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৬ জুলাই| ওই দিনই নথিপত্রের স্ক্রুটিনি এবং আবেদনের বিচার বিবেচনা করা হবে| সুনন্দা পুষ্কর রহস্যমৃতু্য মামলায় শনিবার সকালেই পাটিয়ালা হাউজ কোর্টের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল-এর সম্মুখে হাজিরা দেন শশী থারুর| মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্ডারে জানান, ‘সমনের প্রেক্ষিতে আদালতে হাজিরা দিয়েছেন শশী থারুর| সেশন কোর্টে ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি| সেশন কোর্টের অর্ডারের প্রেক্ষিতে, ব্যক্তিগত বন্ড জমা দিয়েছেন শশী যা গ্রহণ করা হয়েছে|’
দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে এদিন জামিনের আবেদন করেন শশীর আইনজীবী বিকাশ পাহওয়া| শশীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জানান, ফর্মাল জামিনের আবেদনের কোনও প্রয়োজনীয়তা নেই| সেশন আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৬ জুলাই| ওই দিনই নথিপত্রের স্ক্রুটিনি এবং আবেদনের বিচার বিবেচনা করা হবে|
বছর চারেক আগে ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির দ্য লীলা প্যালেস হোটেলে শশীর স্ত্রী সুনন্দার দেহ উদ্ধার হয়| তদন্তের পর প্রায় ৪ বছর বাদে গত মে মাসে চার্জশিটে শশীর নাম যুক্ত করে বিশেষ তদন্তকারী দল (সিট)| ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৬ এবং ৪৯৮ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে| শশীর বিরুদ্ধে অভিযোগ, সুনন্দাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা দেখিয়েছেন তিনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top