News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়ার প্রকোপে মৃত্যু এক, আক্রান্ত দুই, আজ থেকে শুরু বাড়ি বাড়ি রক্তের নমুনা সংগ্রহ
Image

মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়ার প্রকোপে মৃত্যু এক, আক্রান্ত দুই, আজ থেকে শুরু বাড়ি বাড়ি রক্তের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুলাই৷৷ মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে৷ এমনটাই অনুমান করছে স্থানীয় প্রশাসন৷ কারণ, সোমবার মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া এডিসি ভিলেজের ৪৩ মাইল এলাকায় ১১ বছরের এক নাবালিকার মৃত্যু হয়েছে৷ তার পরিবারের আরোও ২ শিশুর শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ ফলে, ওই ১১ বছরের নাবালিকার মৃত্যু ম্যালেরিয়ার কারণেই হয়েছে বলে অনুমান করছেন চিকিৎসকরা৷ এই মৃত্যু ঘটনায় মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও শীর্ষেন্দু দেববর্মার বক্তব্য, ওই নাবালিকা তিন দিন ধরে জ্বরে ভোগছিল৷

জানা গেছে, তেলিয়ামুড়া অধীন মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত আঠারোমুড়া এডিসি ভিলেজের ৪৩ মাইল এলাকার বাসিন্দা কর্ণ দেববর্মার মেয়ে সাম্প্রাই দেববর্মা (১১) সোমবার মৃত্যু হয়েছে৷ তিনদিন ধরে সে জ্বরে আক্রান্ত ছিল৷ তার মৃত্যুর পর প্রয়াতার দিদা অভিযোগ তুলে বলেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থবল নেই৷ তাই বিনা চিকিৎসায় ও অনাহারে তার নাতনীর অকাল মৃত্যু হয়েছে৷ তিনি জানিয়েছেন, তার জামাতা কর্ণ দেববর্মা আগরতলায় রোজগারের জন্য গিয়েছেন৷ বাড়িতে কারও কাছেই টাকা ছিল না৷ তাই চিকিৎসা করানো যায়নি৷ কিন্তু, প্রশাসনের তরফে এই মৃত্যুর ঘটনার খোঁজ নেওয়ার সাথে সাথেই স্পষ্ট হয়ে যায় গাফিলতির কারণেই ওই নাবালিকার অকাল মৃত্যু হয়েছে৷

এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক জয়ন্ত দে জানিয়েছেন, রবিবার ওই এলাকায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে৷ চিকিৎসকদের সংগঠন ওই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল৷ এলাকায় স্বাস্থ্য শিবির সম্পর্কে প্রচারও করা হয়েছিল৷ কিন্তু প্রয়াতা সাম্প্রাই দেববর্মা জ্বরে আক্রান্ত হওয়া সত্বেও তার পরিবারের কেউ তাকে স্বাস্থ্য শিবিরে নিয়ে আসেননি৷ এ বিষয়ে মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও শীর্ষেন্দু দেববর্মা বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, আজ সকালে ওই নাবালিকা সুকল থেকে ফিরেই অজ্ঞান হয়ে যায়৷ এরপর তার আর জ্ঞান ফিরেনি৷ সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনার খবর পেয়েই প্রশাসনের তরফে খোঁজ নেওয়া হয়৷ তাতে দেখা গেছে, ওই বাড়িতে আরো দুইটি শিশু জ্বরে আক্রান্ত৷ বলিন্দ্র দেববর্মা (৯) এবং ঝিষ্মা দেববর্মা (৬মাস) প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিল৷ তারাও দুই দিন ধরে জ্বরে ভুগছে৷ শ্রীদেববর্মা জানিয়েছেন, তাদেরকে মুঙ্গিয়াকামী হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করার পর চিহ্ণিত হয়েছে তারা ম্যালেরিয়ায় আক্রান্ত৷ সঙ্গে সঙ্গে তাদের প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে৷ তার মতে, প্রয়াতা নাবালিকা সাম্প্রাই দেববর্মাও ম্যালেরিয়ায় আক্রান্ত ছিল৷ শীর্ষেন্দু দেববর্মা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ওই এলাকায় সমস্ত বাড়িতে ম্যালেরিয়া পরীক্ষা করা হবে৷ সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মহকুমা প্রশাসন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top