News Flash

  • Home
  • Uncategorized
  • তল্লাশি অভিযানে পুলিশের গুলিতে নিহত মাও কমান্ডার
Image

তল্লাশি অভিযানে পুলিশের গুলিতে নিহত মাও কমান্ডার

ছত্তিশগড়, ১ জুলাই (হি.স.) : ছত্তিশগড় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে হত মাও কমান্ডার। মৃত মাও নেতার নাম জগ্গু। গত এপ্রিলে স্থানীয় বেদসাত্তি গ্রামের সরপঞ্চ খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই খুনের পরই তার মাথার দাম তিন লক্ষ টাকা ধার্য হয়। এপ্রিলের পর থেকে বেশ কয়েকবার সুকমার জঙ্গলে অভিযান চললেও পুলিশের নজরে আসেনি জগ্গু। রবিবার ভোররাতে গোপনসূত্রে তার অবস্থানের খবর আসে পুলিশের কাছে। সেইমত অভিযান শুরু হয়। পুলিশের আঁচ পেয়ে ততক্ষণে পালানোর পথ খুঁজছে জগ্গু। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। বেশ খানিক্ষণ সেই লড়াই চললেও জগ্গুকে ধরতে পারেনি পুলিশ। গভীর জঙ্গলে পালিয়ে যায়। ভোরবেলা থেকে জঙ্গলের গভীর তল্লাশিতে নামে পুলিশ। তখনই রক্তাক্ত জগ্গুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, গুলির লড়াইতেই গুরুতর জখম হয়েছিল ওই মাও নেতা। তবে ধরা না দেওয়ার জন্যই গভীর জঙ্গলে পালানোর চেষ্টা করে। পথেই মৃত্যু হয় তার। মৃত মাও নেতার কাছ থেকে একটি ৩১৫ বোরের পিস্তল, গুলি ভর্তি বন্দুক, ল্যান্ড মাইন, বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মাও নেতার সঙ্গে সুকমা এলাকার বাসিন্দাদের মোটামুটি সখ্যতাই ছিল। তাই বার বার অভিযান চালিয়েও তাকে পাকড়াও করা যায়নি। তবে গত এপ্রিলে কোনও একটি কারণে ওই এলাকার এক মোড়লকেই খুন করে জগ্গু। তারপর থেকেই তার বিরুদ্ধে চলে যায় এলাকাবাসী। এদিকে জগ্গুকে ধরতে তার মাথার দাম নির্ধারণ করে দেওয়া হয়। কেউ যদি জগ্গুর হদিশ দিতে পারেন তবে তাঁকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপরেই আসরে নামে পুলিশ শুরু হয় লাগাতার তল্লাশি অভিযান। যার জেরেই মৃত্যু হয়েছে ওই মাও নেতার। রবিবার ভোরে রায়পুর থানায় মাও নেতার মৃত্যুর খবর পৌঁছালে স্বস্তির শ্বাস ফেলেন পুলিশকর্তারা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top