News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
Image

অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ৩০ জুন (হি.স.) অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার প্রশ্নে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিশেষ মর্যাদা আমাদের অধিকার বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েছে তাতেও অসন্তোষ ঝরে পড়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কণ্ঠে।
শনিবার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, অবৈজ্ঞানিক ভাবে এই বিভাজন করা হয়েছে। রাজ্যবাসী কংগ্রেসের আচরণে ক্ষুদ্ধ। তাই তারা কংগ্রেসকে সাজা দিয়েছে। মানুষ এনডিএ প্রতি বিশ্বাস করেছিল। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছে। বিশেষ মর্যাদার প্রশ্নে মানুষের মনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এটা (বিশেষ মর্যাদা)আমাদের অধিকার। আর তা তাদের দিতেই হবে। আমি কাডাপাবাসীকে বলতে চাই এখানে ইস্পাতের কারখানা অবশ্যই গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জোটসঙ্গী ছিল মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলগু দেশম পার্টি। কিন্তু বিশেষ মর্যাদা না পাওয়ার কারণ এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন চন্দ্রবাবু নাইডু। পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে তৎপর হন। সম্প্রতি নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিশেষ মর্যাদা নিয়ে সরব হন চন্দ্রবাবু নাইডু। তাকে আবার সমর্থন জানিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top