News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরি অবস্থার অধ্যায়কে বিশদে পাঠ্যসূচী অন্তর্ভক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার
Image

জরুরি অবস্থার অধ্যায়কে বিশদে পাঠ্যসূচী অন্তর্ভক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): সাতের দশকে কংগ্রেসের জারি করা জরুরি অবস্থাকে এবার স্কুলের পাঠ্যসূচীতে আরও বেশি বিস্তারে অন্তর্ভক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
মঙ্গলবার মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, পাঠ্যসূচীতে জরুরি অবস্থার পুরো অধ্যায়টিকে অন্তর্ভুক্ত করা হবে। সেই সময় কি ঘটেছিল তা পড়ুয়াদের জানা উচিত। আর তাই জরুরি অবস্থার অধ্যায়টিকে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হিসেবে চিহ্নিত করা হয়। আমাদের পাঠ্যসূচীতে জরুরি অবস্থা নিয়ে কয়েকটি অধ্যায় এবং অনুচ্ছেদ রয়েছে। তা ফের পুনঃমূল্যায়ন করতে হবে। আগামী প্রজন্মের জন্য গণতন্ত্রের উপর এই আক্রমণের অধ্যায়কে পাঠ্যসূচীতে আরও বেশি মাত্রায় ও বিশদে যুক্ত করা হবে।
জরুরি অবস্থার স্মৃতিচারণা করতে গিয়ে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, বিজেপির কাছে দেশ আগে, তারপর দল, শেষে নিজে। কিন্তু কংগ্রেসের কাছে নিজে আগে, দল তারপর এবং দেশ সবার শেষে। সংবাদমাধ্যম এবং বিচারব্যবস্থার স্বাধীনতার বিষয়ে কিছু বলার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উচিত ক্ষমা চাওয়া।
জরুরি অবস্থার সময় জন সঙ্ঘের কর্মীদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন, কংগ্রেস মুক্ত ভারতের আহ্বান যা বিজেপি তুলেছে তার মধ্যে মূল্যবোধ জড়িয়ে রয়েছে। জনগণের স্বার্থও জড়িয়ে রয়েছে।
মিসা আইন প্রয়োগ করে ১৯৭৫ সালের ২৬ শে জুন জরুরি অবস্থা জারি করে সেই সময় কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস। জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার ঘোষণা করেন। ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত এই জরুরি অবস্থা জারি করে ছিল। এতগুলো বছর কেটে গেলেও জরুরি অবস্থা আজও কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কের মতো রয়ে গিয়েছে। এবার এই ঘটনাগুলিই এবার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top