News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচিত সংস্থায় সিপিএম সদস্যদের পদত্যাগ ঘিরে বিধানসভায় জোর চর্চা
Image

নির্বাচিত সংস্থায় সিপিএম সদস্যদের পদত্যাগ ঘিরে বিধানসভায় জোর চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ সরকার পরিবর্তনের পর বিভিন্ন স্থানীয় নির্বাচিত সংস্থাগুলির জনপ্রতিনিধা ইস্তফা দিতে থাকার বিষয়টি বুধবার বিধানসভায় উত্থাপিত হয়েছে৷ তবে, সদ্য ক্ষমতাচ্যুত তথা বিধানসভায় বিরোধী সিপিএম সদস্যরা এই ইস্যুটি উত্থাপন করলেও নিজেরাই কার্যত বেসামাল হয়ে পড়েন৷ বিধানসভার প্রশ্ণোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের বিধায়ক সুধন দাস৷ এ বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বলেন, বলপূর্বক কাউকে পদত্যাগ করানো হয়েছে বলে কোনও খবর নেই৷ এইে উত্তরের পর অতিরিক্ত প্রশ্ণে সুধন দাস জেলা পরিষদ, পঞ্চায়েত এবং পুর পরিষদের সদস্যদের নাম উল্লেখ করে তাঁদের পদত্যাগ করানোর বিষয়টি উল্লেখ করেন৷ কিন্তু, এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে৷ তৃণমূল স্তর থেকে কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে৷ অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে৷ কিন্তু, রাজ্য সরকার এসব ষড়যন্ত্র প্রতিহত করে সরকারি কাজে গতি নিয়ে এসেছে৷ রেগার কাজে সাফল্য এসেছে৷ আগে যে পরিমাণ কাজ হত তার চাইতে অনেক বেশি কাজ হয়েছে সাম্প্রতিককালে৷ গ্রামাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷

বিরোধীরা এই বক্তব্য সন্তুষ্ট হতে পারেননি৷ বিরোধীরা নামধাম উল্লেখ করে সিপিএম এর নির্বাচিত সদস্যদের উপর বলপ্রয়োগের অভিযোগ তুলেন৷ ২,০০০ এর বেশি নির্বাচিত সদস্যদের পদত্যাগ করানোর অভিযোগও তুলেন তাঁরা৷ এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ দাঁড়িয়ে উল্লেখ করেন, নতুন সরকার গঠনের পর প্রথম থেকেই এ ধরনের অভিযোগ উঠে আসছিল৷ বিরোধী দলের অধীনে থাকা পঞ্চায়েতগুলি নির্বাচিত সদস্যরা পদত্যাগ করছেন বলে খবর আসে৷ মুখ্যমন্ত্রী এ বিষয়ে সমস্ত মন্ত্রীদের ডাকিয়ে বৈঠক করেন এবং খোঁজ নেওয়ার নির্দেশ দেন৷ বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের জন্য কোনও ধরনের চাপ দেওয়া হচ্ছে কিনা তা খোঁজ নিতে বলা হয়৷ কিন্তু, খোঁজ খবর নিয়ে দেখা গেছে তাঁরা স্বতঃপ্রণোদিতভাবে পদত্যাগ করছেন৷ কারণ এতদিন তাঁরা বাধ্য হয়ে তাদের নিজস্ব মতাদর্শকে জলাঞ্জলি দিয়ে বেঁচে থাকার তাগিদে সিপিএম করতে বাধ্য হয়েছেন এবং সিপিএম এর হয়ে পঞ্চায়েত নির্বাচন লড়তে বাধ্য হয়েছিলেন৷ সরকার বদলের পর রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ফিরে এসেছে৷ এখন মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছেন সকলে৷ ফলে এখন আর তাঁরা সিপিএম এর নিয়ন্ত্রণে থাকতে রাজি নন৷ মুক্ত চিন্তার সুযোগ পেয়ে তাঁরা পদত্যাগ করতে শুরু করেন৷ এই বক্তব্যের পর বিরোধী দলের কোনও সদস্যই আর কিছু বলার সুযোগ পাননি৷ কেউ কিছু বলার জন্য উঠে না দাঁড়ানোয় অধ্যক্ষ বিষয়ান্তর ঘটনা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top