News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ প্রশাসনই একশ দিনে রাজ্য সরকারের বড় সাফল্য ঃ মুখ্যমন্ত্রী
Image

স্বচ্ছ প্রশাসনই একশ দিনে রাজ্য সরকারের বড় সাফল্য ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ আজ রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে ত্রিপুরা পুলিশের মোবাইল ভ্যান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল৷

শনিবার পুলিশ হেডকোয়র্টারে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পাশে আছেন ডিজিপি৷ ছবি নিজস্ব৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফ্ল্যাগ অফ করে এই পরিষেবার সূচনাকরেন৷ এদিন ১৪টি মোবাইল ভ্যান পরিষেবার সূচনা হল৷ এর মধ্যে ৮টি ভ্যান আগরতলা পুরনিগম এলাকার ৮টি জোনের মধ্যে বাকীগুলো জেলা গুলির জন্য৷ রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে এই পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমাদের সরকার রাজ্যের জনগণকে একটি স্বচ্ছ প্রশাসন দেওয়ার প্রয়াস নিয়েছে৷ রাজ্যে যে স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা গড়ে উঠছে সেটাই এই ১০০ দিনে সবচেয়ে বড় সাফল্য৷ মুখ্যমন্ত্রী বলেন, আজ এখানে যে পরিষেবার সূচনা হল তাতে পুলিশ জনতার সম্পর্ক আরো নিবিড় হবে৷ তিনি বলেন, সরকারের মূল্য লক্ষ্য নারী স্বশক্তিকরণ৷ যে সমাজে মহিলাদের স্বশক্তিকরণ হয় না- মহিলারা সহজ ভাবে চলাফেরা করতে পারে না সেই সমাজের বিকাশ যথাযথ ভাবে হয় না৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ -সবকা বিকাশ এর সার্থক রূপ দিতে মহিলাদের স্বশক্তিকরণে এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েচে৷ রাজ্য পুলিশে মহিলাদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষিত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য তিন বছরের মধ্যে ত্রিপুরাকে একটি আদর্শ ও শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে তোলা৷ এই দিশা নিয়ে সরকার কাজ করছে৷ সরকার যে দিশা দেখিয়েছে রাজ্যের পুলিশ বাহিনীও সেই সঠিক দিশায় কাজ করছে৷ ত্রিপুরাকে নেশামুক্ত ও অপরাধমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রয়াস ইতিমধ্যেই সাফল্য পেতে শুরু করেছে৷

মুখ্যমন্ত্রী বলেন, দলীয় মানসিকতা নয় সরকার কাজ করছে রাজ্যের সব অংশের মানুষের কল্যাণে৷ আজ যে পরিষেবা পুলিশ বাহিনীর সাথে যুক্ত হল তা আরও আগেই হওয়া উচিত ছিল৷ পূর্বতন সরকার তা করেনি৷ আমাদের স্বচ্ছ মানসিকতা রয়েছে বলেই করতে পেরেছি৷ এজন্য পুলি প্রশাসনকে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানান৷ তিনি বলেন, এখন থেকে জনতা কোন সমস্যা বা বিপদে পড়লে ১০০ নম্বরে ডায়াল করলেই পুলিশ পৌঁছে যাবে জনতার কাছে৷ জনগণের পুলিশ জনগণের সাথে থাকবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় মহিলাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছিল৷ রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা শূন্যে নামিয়ে আনতে প্রয়াস নেওয়া হয়েছে৷ ত্রিপুরাকে নেশামুক্ত ও অপরাধমুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে প্রয়াস নেওয়া হয়েছে৷ তিনি বলেন, সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতেই এসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ আইন-শৃঙ্খলা স্বাভাবিক না থাকলে একটা রাজ্য কোন ক্ষেত্রেই উন্নত হতে পারবে না৷ শান্তি থাকলেই শিল্প আসবে, কর্মসংস্থান হবে৷ অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন বলেন, আরক্ষা দপ্তরকে দক্ষ করে তুলতে এই প্রয়াস একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা বলেন, রাজ্য পুলিশে মোবাইল ভ্যান পরিষেবা চালু হওয়ায় পুলিশকে জনতার কাছে আরও দ্রুত নিয়ে যাবে৷ এই পরিষেবা ২৪ ঘন্টার জন্য চালু থাকবে৷ অনুষ্ঠানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top