News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সৌজন্য সাক্ষাৎ
Image

প্রধানমন্ত্রী সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সৌজন্য সাক্ষাৎ

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : নীতি আয়োগের বৈঠকের ফাঁকে চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নীতি আয়োগের বৈঠকের ফাঁকে চার রাজ্যের মুখ্যমন্ত্রী যথাক্রমে কেরলের মুখ্যমন্ত্রী পিন্নাইরাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্ণাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দনও করেন তিনি।

এই চার মুখ্যমন্ত্রীরা জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী বলে পরিচিত। বিশেষ মর্যাদা না মেলায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে বেরিয়তে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এদিকে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নোটবন্দি সহ একাধিক ইস্যুতে বিজেপি বিরোধী বলে পরিচিত। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বিজেপির মুখের গ্রাস করে নিয়ে কর্ণাটকের মসনদে বসেছেন। এদিকে কেরলের মুখ্যমন্ত্রী তথা বামপন্থী নেতা পিন্নাইরাই বিজয়ন বরাবরই বিজেপি বিরোধী বলে পরিচিত।শনিবার দিল্লির অন্ধ্র ভবনে এই চার মুখ্যমন্ত্রীরা নিজেদের মধ্যে বৈঠক করেন। কিন্তু এদিন রাজনৈতিক মতাদর্শ পার্থক্য সরিয়ে রেখে নিখাদ সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top