News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষার ফল, প্রথম হরিয়ানার প্রণব
Image

প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষার ফল, প্রথম হরিয়ানার প্রণব

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : রবিরাব প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষার ফল। ৩৬০-এর মধ্যে ৩৩৭ পেয়ে প্রথম হয়েছেন হরিয়ানার পাঁচকুলার প্রণব গোয়েল। রাজ্যের সম্ভাব্য প্রথম কলকাতার দেবজ্যোতি কর।
রবিবার জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করল ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি। ১.৫৫ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৮,১৩৮ জন। যেখানে ৩৬০-এর মধ্যে ৩৩৭ পেয়ে প্রথম হয়েছেন পাঁচকুলার ছেলে প্রণব গোয়েল। দ্বিতীয় হয়েছেন কোটার সাহিল জৈন, তৃতীয় দিল্লির কৈলাস গুপ্ত। কোটার মীনাল পারেখ ৩১৮ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। রাজ্যের সম্ভাব্য প্রথম কলকাতার দেবজ্যোতি কর। সারা ভারতে তাঁর স্থান ৯২। সম্ভাব্য দ্বিতীয় অভিনন্দন বসু, দেশের মধ্যে তাঁর স্থান ১০৪।
এই বছর জেইই অ্যাডভান্সড পরীক্ষা হয় ২০ মে৷ এই প্রথম জেইই অ্যাডভান্সড পুরোপুরি অনলাইনে হয়। প্রায় ১ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল৷ তাদের মধ্যে পাশ করেছে ১৮ হাজার ১৩৮ জন৷ ফল বেরনোর পর এবার মেধাতালিকা অনুযায়ী পরীক্ষার্থীরা আইআইটি, ইন্ডিয়ান স্কুল অফ মাইনস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে সুযোগ পাবেন। দেশজুড়ে ২৩ টি আইআইটিতে আসন রয়েছে মোট ১১ হাজার ২৭৯৷ আাগমী ১৫ জুন থেকে শুরু হবে আসন বণ্টন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top