News Flash

  • Home
  • Uncategorized
  • নিপা ভাইরাসের আতঙ্কে রাজ্যের বিভিন্ন এলাকার জনগণ জবুুথবু
Image

নিপা ভাইরাসের আতঙ্কে রাজ্যের বিভিন্ন এলাকার জনগণ জবুুথবু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷নিপা ভাইরাসে দেশের মানুষ যখন আতঙ্কে জবুথবু, তখন যদি যায়নি রাজ্যের ওএনজিসি এলাকাও৷ এলাকার বাসিন্দার ভয়ে জড়োসড়ো হয়ে পড়েছেন৷ জানা গেছে, নিপা ভাইরাস বহনকারী কোনও বাদুর যাতে ওএনজিসি এলাকার কোনও কাছে বসতে না পারে তার জন্য ওই এলাকার সব গাছ ছেঁটে ফেলা হয়েছে৷ এমন কি আগামী কিছুদিন যাতে ওই এলাকায় শুকরের মাংসও যাতে বিক্রি করা না হয় সে নির্দেশ জারি করেছেন খোদ এলাকাবাসী৷ যদিও প্রশাসন এ ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি৷ উল্লেখ্য, বাদুরই হল নিপা ভাইরাসবাহী প্রার্থী৷ বাদুরের বিষ্ঠা খায় শূকর৷ ফলে শূকরের মধ্যেও এই জীবাণু থাকতে পারে৷ যে কারণে শূকরের মাংস খাওয়ার উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত ত্রিপুরায় কোথাও নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি৷ কিন্তু একটি মহল অত্যন্ত সচেতনভাবে প্রচার চালাচ্ছে ত্রিপুরায় নিপা ভাইরাস ঢুকেছে৷ সবচেয়ে বেশি গুজব চলছে ফেসবুকে৷ যার দরুণ আতঙ্ক দেখা দিয়েছে ওএনসিজি এলাকায়৷ এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মতে, ত্রিপুরায় নিপা ভাইরাসের সংক্রমণের কোনও সত্যতা পাওয়া যায়নি৷ তবে এ নিয়ে আতঙ্ক রয়েছে৷ গুজব ছড়ানো ফলে৷ রাজ্যে এখনও কোনও নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধানও পাওয়া যায়নি বলে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে৷ তবে এই ভাইরাসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি চেষ্টা চলছে৷ রাজ্যের স্বাস্থ্যকর্মীদেরও এ বিষয়ে সচেতন করা হয়েছে, যাতে রোগী এলে উপযুক্ত পরিষেবা দেওয়া যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top