News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনার অবসান শেষ, কিম-ট্রাম্প ১২ জুন বৈঠকে বসতে চলেছেন
Image

জল্পনার অবসান শেষ, কিম-ট্রাম্প ১২ জুন বৈঠকে বসতে চলেছেন

ওয়াশিংটন, ২ জুন (হি.স.) : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ অাগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক হবে। এখবর জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই শত্রুতার অভিযোগ তুলে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিলের কথা ঘোষণা করেছিলেন তিনি। দুই দেশের যৌথ সেনা মহড়া চলার সময় এনিয়ে ক্ষোভপ্রকাশ করে উত্তর কোরিয়া।
এরপর উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চল হোয়াইট হাউজ়ে যান। শাসক কিম জং উনের একটি চিঠি নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। তারপরই ১২ জুনের বৈঠক নিয়ে অচলাবস্থা কেটে যায়। হোয়াইট হাউজ সূত্রে খবর, প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রাম্প এবং চলের মধ্যে বৈঠক হয়। রোজ গার্ডেন থেকে ওভাল অফিস পর্যন্ত ওই আলোচনায় উভয় দেশের বৈঠক নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটে। এই বৈঠকে বসার জন্য উত্তর কোরিয়ার উপর কিছু শর্ত চাপায় আমেরিকা৷ ট্রাম্প চাইছিলেন কিম পরমাণু অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা বন্ধ করুক৷ পাল্টা উত্তর কোরিয়া জানায় আমেরিকা যদি পারমাণবিক অস্ত্র নষ্ট করে ফেলার জন্য তাদের ওপর চাপ দেয় তাহলে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবে না। অপরদিকে ২৪ মে কিমকে চিঠি লিখে ট্রাম্পও শীর্ষ সম্মেলন বাতিল করার কথা জানান৷ কিন্তু মে মাসের শেষের দিকে উত্তর কোরিয়া তাদের একমাত্র পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গেইরি কেন্দ্রটি ধ্বংস করে৷ এর পরেই পরিস্থিতি অন্য দিকে মোড় দিকে শুরু করে৷
প্রসঙ্গত, প্রায় ১৮ বছর পর অামেরিকার কোনও প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার এই স্তরের একজন অফিসিয়ালের আলোচনা হল। তবে হোয়াইট হাউজ সূত্রে খবর, কিমের পাঠানো চিঠিতে কী ছিল তা জানা যায়নি। আলোচনার পর ওয়াশিংটন ডিসি এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আশাপ্রকাশ করেন ট্রাম্প। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি নিয়ে মতামত জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “মনে হচ্ছে ওরা পরমাণু নিরস্ত্রীকরণ করতে চায়। তারা দেশ হিসেবে উন্নতি করতে চায়।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top