News Flash

  • Home
  • Uncategorized
  • ট্যুইটারে এনডিএ সরকারের রিপোর্ট কার্ড পোস্ট করলেন রাহুল গান্ধী
Image

ট্যুইটারে এনডিএ সরকারের রিপোর্ট কার্ড পোস্ট করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া যেন রাজনৈতিক তরজার রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। শনিবার এনডিএ সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে ট্যুইট করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রিপোর্ট কার্ড প্রকাশ করেন। সেই রিপোর্ট কার্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কর্মকাণ্ডকে চূড়ান্ত ব্যর্থ বলে দাবি করেছে রাহুল গান্ধী। কৃষি, বিদেশনীতি, জ্বালানির দাম এবং কর্মসংস্থানের বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ফেল বা ব্যর্থ হয়েছে বলে দেখিয়েছেন রাহুল গান্ধী। যোগ ব্যায়ামের বিষয়ে বি মাইনাস গ্রেড দিয়েছে রাহুল গান্ধী। পাশাপাশি স্লোগান এবং আত্ম প্রচারের জন্য এ প্লাস গ্রেড দিয়েছেন কংগ্রেস সভাপতি।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া ফেসবুকে কংগ্রেস দলকে প্রান্তিক এবং গুরুত্বহীন দল বলে চিহ্নিত করেছিলেন বিজেপি নেতা অরুণ জেটলি। কর্ণাটকে জেডি(এস)-কংগ্রেসের জোট নিয়েও তোপ দাগেন অরুণ জেটলি। তারপরেই রাহুল গান্ধী এই ট্যুইট পোস্ট নিয়ে নতুন রাজনৈতিক তরজার সৃষ্টি হয়েছে।
রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের মণীশ তিওয়ারি ট্যুইট করে লেখেন, বিগত চার বছরে ভাষণ ছাড়া আরও কিছু হয়নি। ভাষণই প্রশাসনের কাজ হয়ে দাঁড়িয়েছে। শনিবার সকালে ট্যুইট করে প্রধানমন্ত্রী বিগত চার বছরে স্বচ্ছ প্রশাসনের এবং উন্নয়নের পথে নিয়ে গিয়েছে। আর এই উন্নয়নে সঙ্গী রয়েছে জনগণ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top