News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীকে ফিটনেস চ্যালেঞ্জ বিরাটের, গ্রহণ করলেন মোদী
Image

প্রধানমন্ত্রীকে ফিটনেস চ্যালেঞ্জ বিরাটের, গ্রহণ করলেন মোদী

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): দেশে ফিটনেস সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর| ২২ মে, মঙ্গলবার রাত ১১.০৯ মিনিট নাগাদ নিজের শারীরিক কসরতের ভিডিও টুইটারে আপলোড করে তিনি ট্যাগ করেন ক্রিকেটার বিরাট কোহলি, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও বলিউড অভিনেতা হৃতিক রোশনকে| একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী অনুরোধ করেন, তাঁরা সবাই যেন এই অভিযানে অংশ নেন| অলিম্পিক পদকজয়ী শু্যটার রাজ্যবর্ধনের রাঠোরের ফিটনেস চ্যালেঞ্জ প্রথমেই গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি| মাইক্রোব্লগিং সাইট টুইটারে ৱুধবার নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেন বিরাট| বিরাট ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহেন্দ্র সিং ধোনি এবং স্ত্রী অনুষ্কা শর্মাকে| টুইটারে বিরাট লেখেন, ‘আমি রাজ্যবর্ধন রাঠোর স্যারের ফিটনেস চ্যালেঞ্জ স্বীকার করলাম| সঙ্গে এবার আমার স্ত্রী অনুষ্কা শর্মা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ও মহেন্দ্র সিং ধোনি ভাইকে চ্যালেঞ্জ করছি|’
বৃহস্পতিবার সকালেই বিরাটের ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৃহস্পতিবার সকাল ৮.২১ মিনিট নাগাদ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, খুব শীঘ্রই নিজের ফিটনেস ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন তিনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top