News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে জম্মুতে ভারী গোলাবর্ষণ পাকিস্তানের, পাল্টা যোগ্য জবাব বিএসএফের
Image

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে জম্মুতে ভারী গোলাবর্ষণ পাকিস্তানের, পাল্টা যোগ্য জবাব বিএসএফের

জম্মু, ২২ মে (হি.স.) : ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার রাত ৭টা থেকে শুরু করে রাতভর জুড়ে আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত বিএসএফে ২০টি ছাউনি এবং সীমান্ত সংলগ্নে থাকা অন্তত ৩০টি গ্রামের উপর অবিরাম গোলাবর্ষণ করে গিয়েছে পাকিস্তানি রেঞ্জার্স। জম্মুর আর এস পুরা, আর্নিয়া, রামগড় সেক্টরগুলি লক্ষ্য করে সোমবার রাত থেকে ভারী মাত্রায় মার্টার শেলিং করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এখনও চলছে।
সোমবার রাতে ১২০ এমএম মার্টার দিয়ে প্রথমে আর্নিয়া সেক্টরে বিএসএফ ছাউনিগুলিকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স। পরে রামগড় এবং আর এস পুরা সেক্টর লক্ষ্য করেও গোলাবর্ষণ করে পাকিস্তান। শুধুমাত্র বিএসএফের ছাউনিগুলিতে গোলাবর্ষণ করেই ক্ষান্ত থাকেনি তারা পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত সংলগ্নে অঞ্চলে অবস্থিত জম্মুর প্রায় ৩০টি গ্রাম লক্ষ্য করে এক নাগারে মার্টার শেলিং করে গিয়েছে পাকিস্তান রেঞ্জার্স। পাল্টা যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। দুই পক্ষের মধ্যে তুমূল গুলির লড়াই বাঁধে। এখন পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে। এই সংঘর্ষের জেরে সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। স্তব্ধ স্বাভাবিক জনজীবন। বহু গ্রামবাসীকেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের গোলায় প্রাণ হারিয়েছে এক শিশু।
প্রসঙ্গত, গত ১৮ মে আর্নিয়া ও আর এস পুরায় পাকিস্তানের গোলায় শহিদ হয়েছিলেন একজন বিএসএফ জওয়ান এবং নিহত আরও ৪ জন গ্রামবাসী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top