News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দেবেগৌড়া
Image

কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দেবেগৌড়া

বেঙ্গালুরু, ২২ মে (হি.স.) : কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের কাজে নাক গলাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বর্ষীয়ান জেডি(এস) নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। মঙ্গলবার তিনি বলেন, কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের কাজে কোনও রকমের হস্তক্ষেপ করব না।
প্রসঙ্গত, রাজ্যের রাজনৈতিক মহলে কয়েক দিন ধরে জোর জল্পনা চলছে যে কুমারস্বামী মুখ্যমন্ত্রীর পদে বসলেও আদতে পর্দার আড়ালে থেকে সরকারের উপর নিজের রাশ ধরে রেখে সঞ্চালন করবেন এইচ ডি দেবেগৌড়া। জোট সরকার কি ভাবে চলে সেই অভিজ্ঞতা এইচ ডি দেবেগৌড়ার রয়েছে। কারণ তিনি নিজে জোট রাজনীতির জন্যই দেশের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। কিন্তু এদিন সরকারের উপর নিয়ন্ত্রণ রাখার যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে মাত্র ৩৭টি আসন পেয়ে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন কুমারস্বামী। কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপির মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছেন জেডি(এস)-এর কুমারস্বামী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top