News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ ক্রিকেটে ছ’হাজার রান পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি
Image

টি-২০ ক্রিকেটে ছ’হাজার রান পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : একদশ অাইপিএলে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুকুটে আরও একটি নতুন পালক জুড়ল। টি-২০ ক্রিকেটে ছ’হাজার রান পূর্ণ করলেন তিনি। আর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর টি-২০ ক্রিকেটে ছ’হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন।
ক্রিকেটের ছোট ফরম্যাটে ছ’হাজারের গণ্ডি পেরোতে ধোনির আর মাত্র ১০ রান বাকি ছিল। ধোনি পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান যিনি টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করলেন। প্রথম চারে রয়েছেন সুরেশ রায়না (৭৭০৮ রান), বিরাট কোহলি (৭৬২১ রান), রোহিত শর্মা (৭৩০৩ রান), গৌতম গম্ভীর (৬৪০২ রান)। টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান অবশ্য করেছেন ক্রিস গেইল। ইতিমধ্যেই ১১৪৩৬ রান করে ফেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে ২১টি শতরান ও ৫০টি অর্ধশতরান। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম রয়েছেন ২ নম্বরে। ৩৩৫ ম্যাচে তিনি করেছেন ৯১১৯ রান। গড় ৩০.৭০।
শুক্রবার দিল্লির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ১৭ রান করার সঙ্গে সঙ্গে ধোনি এই নতুন রেকর্ডের মালিক হলেন। ২৯০টা টি-২০ ম্যাচ খেলে ধোনির রান এখন ৬০০৭। আইপিএলে প্লে-অফের টিকিট ইতিমধ্যে জোগাড় করে ফেলেছে চেন্নাই। তবে ধোনির এই রেকর্ড প্রাপ্তির দিনে চেন্নাইকে কিন্তু দিল্লির কাছে হারতে হল।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ক্রিস গেইলের। ২১টা সেঞ্চুরি ও ৫০টা হাফ সেঞ্চুরির দৌলতে ক্যারিবিয়ান দৈত্যের রান ১১,৪৩৬। নিউজিল্যান্ডের ব্রেন্ডন মাকালাম তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ৩৩৫টা ম্যাচ খেলে তাঁর রান ৯১১৯।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top