News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি প্রসঙ্গে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন সিদ্দারামাইয়া
Image

দুর্নীতি প্রসঙ্গে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন সিদ্দারামাইয়া

নয়াদিল্লি, ৫ মে (হি.স.) : নিজের সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে নস্যাৎ করে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচনে আপনি দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করেছেন। তার জন্য আমি খুশি। কারণ এটি (দুর্নীতি) আপনার দুর্বল দিক। আমাদের সরকারের বিরুদ্ধে আপনি ভিত্তিহীন অভিযোগ এনেছেন।’
রেড্ডি ভাইদের দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে সিদ্দারামাইয়া ট্যুইটে লেখেন, ‘নির্বাচনে জেতার জন্য রেড্ডি ভাইদের ব্যবহার করার নৈতিকতা প্রসঙ্গে দয়া করে আপনি পাঁচ মিনিট বলুন। আপনি এমন একজনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছেন যার বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি এবং জালিয়াতির ২৩টি মামলা চলছে। আপনার দলের দুর্নীতিগ্রস্ত ১১ জন নেতার বিরুদ্ধে আপনি কবে বলবেন আমি সেই অপেক্ষায়তেই রয়েছি।’
বিজেপি রেড্ডি ভাইদের ৩৫০০০ কোটি টাকার দুর্নীতি ঢাকতে চাইছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটক সরকারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে সরব হয়েছিলেন। একাধিক প্রকল্পের জন্য কেন্দ্রের পাঠানো অর্থ আত্মসাৎ করেছে রাজ্য সরকার বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। তার প্রেক্ষিতে এদিন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ট্যুইট করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top